পিএসসির নতুন চেয়ারম্যান কে হচ্ছেন—আলোচনায় আমলা, সদস্য না অন্য কেউ
· Prothom Alo

অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান কে হচ্ছেন, তা নিয়ে প্রশাসন ও পিএসসিতে নানা আলোচনা চলছে।
নতুন চেয়ারম্যান হিসেবে বাইরে থেকে কাউকে আনা হবে, নাকি অবসরপ্রাপ্ত কোনো আমলাকে দায়িত্ব দেওয়া হবে—এ নিয়ে জোর আলোচনা রয়েছে। আবার পিএসসির বিদ্যমান সদস্যদের মধ্য থেকেও কাউকে চেয়ারম্যান করা হতে পারে বলে আলোচনা শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
Visit iwanktv.club for more information.
সোনারগাঁও হোটেলে নিয়োগ, অভিজ্ঞতার সঙ্গে যে যে যোগ্যতায় আবেদনএদিকে চেয়ারম্যানের পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের স্বেচ্ছায় সরে দাঁড়ানোর পর পিএসসির কয়েকজন সদস্যও একইভাবে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন—এমন আলোচনা রয়েছে। পিএসসির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গেছে। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারও নাম বা পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে এখন মূল প্রশ্ন—সরকার কি প্রশাসনের অভিজ্ঞ কোনো সাবেক আমলাকে বেছে নেবে, নাকি বর্তমান কমিশনের মধ্য থেকেই নেতৃত্ব নির্বাচন করবে, নাকি একেবারে ভিন্ন পেশার কাউকে দায়িত্ব দেবে?
পিএসসির চেয়ারম্যান: একাডেমিক জ্ঞান, নাকি প্রয়োজন প্রশাসনের প্রত্যক্ষ অভিজ্ঞতা১৮ আগস্ট অধ্যাপক মোবাশ্বের মোনেম চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। ২৭ আগস্ট সকাল পর্যন্ত নতুন চেয়ারম্যান নিয়োগ হয়নি; এ সময় পিএসসির রুটিন কার্যক্রম চালু রাখতে জ্যেষ্ঠ সদস্যকে সাময়িক দায়িত্ব দেওয়ার রীতি রয়েছে।
নটর ডেম কলেজে ভর্তি: বাড়ল ফি, 'ও' লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০