এটিএমে কেন উত্তল আয়না থাকে
· Prothom Alo
প্রতিদিনের চলাফেরায় কত কিছুই তো চোখে পড়ে। তার মধ্যে ছোট ছোট এমন কিছু থাকে, যা সবার কাছে ‘সাধারণ’ হয়ে গেছে। আমরা ভাবি, এটা তো এ রকমই। তবে সেই সাধারণ বিষয়গুলোর পেছনেও কিছু কারণ থাকে। হঠাৎ জেনে চমকে উঠতে হয়, ‘আচ্ছা, এটা তাহলে এ জন্য!’ তেমনই একটি বিষয়, এটিএমের উত্তল আয়না। দেখুন তো জানতেন কি না।
Visit lebandit.lat for more information.
টাকা ওঠাতে গিয়ে অনেক এটিএমের দুই পাশে দুটি ছোট আয়না কি খেয়াল করেছেন? ভেবেছেন কি, এটা কী কাজে লাগে?আয়না দুটি উত্তল আয়না। এটি রাখা হয় নিরাপত্তার কারণে। এটিএম ব্যবহারকারী যাতে সহজে তাঁর পেছনের পরিস্থিতি দেখতে পারেন।সমতল আয়নার তুলনায় উত্তল আয়নায় বেশি আয়তনের জায়গা দেখা যায়। ফলে ছোট একটি আয়নাতেই পেছনের পুরো জায়গা দেখা যায়।যখন কেউ পিন নম্বর দেন, তখন আয়নায় তাকিয়ে বুঝতে পারেন পেছনে দাঁড়িয়ে কেউ তথ্য দেখার চেষ্টা করছে কি না।আশপাশে সন্দেহজনক কেউ আছে কি না, পেছনে না ঘুরেই তা দেখা যায়। ফলে অপরাধীদের হঠাৎ আক্রমণ থেকে বাঁচা যায়।সূত্র: কনভেক্স মিররস
সেরেনা উইলিয়ামস কেন এটিএম বুথ থেকে ১০ লাখ ডলার তুলতে গিয়েছিলেন