চট্টগ্রামে নকশা না মেনে ভবন নির্মাণ, পার্কিংয়ে ব্যবসা, ৪১ লাখ টাকা জরিমানা

· Prothom Alo

নকশা না মেনে ভবন নির্মাণ এবং পার্কিংয়ের জায়গায় ব্যবসা পরিচালনার দায়ে সুপারশপ উৎসব, স্বপ্নসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবনমালিককে ৪১ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানে তিনটি ভবনের নকশাবহির্ভূত বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া চারটি ভবন সিলগালা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার নগরের আগ্রাবাদ অ্যাকসেস রোড ও শান্তিধারা আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন।

Visit casino-promo.biz for more information.

সিডিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রাবাদ অ্যাকসেস রোডের ‘উৎসব সুপারমার্কেট’ ও ‘স্বপ্ন সুপারশপ’ পার্কিংয়ের জায়গায় ব্যবসা পরিচালনা করছে। এ কারণে উৎসব সুপারমার্কেটের আউটলেটকে আট লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ২৭ নভেম্বরের মধ্যে ভবনের নকশাবহির্ভূত অংশ সংশোধনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

একই এলাকার স্বপ্ন সুপারশপের ভবনের মালিককে সাত লাখ এবং সুপারশপ কর্তৃপক্ষকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া সেফস লাউঞ্জ নামের একটি রেস্তোরাঁ কোনো পার্কিংয়ের ব্যবস্থা না রেখে ব্যবসা পরিচালনা করায় সেটি সিলগালা করা হয়েছে।

সিডিএ জানায়, অভিযানে মোট ১১টি ভবনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর মধ্যে তিনটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়েছে এবং চারটি ভবন সিলগালা করা হয়েছে। সিলগালা করা চারটি ভবনের একটি রেস্তোরাঁ। অন্য তিনটি ভবনের মধ্যে দুটি ৩ তলা ও একটি ১১ তলা। এসব ভবনের বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, বড় বড় সুপারশপ গড়ে উঠলেও অনেক ক্ষেত্রে সেখানে কোনো পার্কিং রাখা হয়নি। তিনি নগরবাসীকে সিডিএর অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণের আহ্বান জানান। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও হাসপাতাল নির্মাণের সময় যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করেন।

সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি-২-এর চেয়ারম্যান মোহাম্মদ মনজুর হাসান বলেন, অবৈধ ও ব্যতিক্রমী নির্মাণ এবং পার্কিংয়ের জায়গায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে সিডিএর ইমারত নির্মাণ কমিটি-২-এর চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনজুর হাসান, অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন, সহকারী অথরাইজড অফিসার, ইমারত পরিদর্শক ও ম্যাজিস্ট্রেট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read full story at source