আগামীকাল লেখক বন্ধু উৎসব ২০২৬

· Prothom Alo

সারা দেশের যেসব বন্ধু নিয়মিত লেখালেখি করেন, কারও কারও বই প্রকাশিত হয়েছে, কেউ আবার বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখেন। তরুণ এই লেখকদের উৎসাহ দিতে ও নতুন লেখক তৈরিতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘লেখক বন্ধু উৎসব ২০২৬’। বন্ধুসভা জাতীয় পর্ষদের উদ্যোগে আগামীকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হবে। সকাল নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত দিনব্যাপী এ উৎসব চলবে।

উৎসবে সারা দেশের নির্বাচিত লেখক বন্ধুরা অংশ নেবেন। লেখালেখির বিষয়ভিত্তিক কর্মশালা ছাড়াও উৎসবে উন্মুক্ত আলোচনা, লেখক–প্রকাশক–সম্পাদক আলাপচারিতা, সেরা লেখক বন্ধু সম্মাননাসহ নানা চমক থাকবে। আয়োজনে সহযোগী হিসেবে থাকছে বিকাশ।

Visit tr-sport.bond for more information.

কর্মশালায় আলোচক হিসেবে থাকবেন অনুবাদক ও কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীন, প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ, মনোরোগবিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক মোহিত কামাল, সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ, প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, দেশের শীর্ষস্থানীয় একটি প্রকাশনার পাণ্ডুলিপি সম্পাদক জাফর আহমদ রাশেদ ও কথাসাহিত্যিক সাদাত হোসাইন।

উৎসবের বিষয়ে জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘বইপড়ার চর্চা ও লেখালেখি প্রথম আলো বন্ধুসভার অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম। নিয়মিত বইপড়া যেমন চিন্তার জগৎকে সমৃদ্ধ করে, তেমনি লেখালেখি সেই চিন্তা ও অনুভূতিকে প্রকাশের সুযোগ তৈরি করে। বন্ধুসভার অনেক বন্ধু প্রথম আলো, বন্ধুসভার ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে নিয়মিত লিখছেন, কারও বই প্রকাশিত হয়েছে। তাঁদের লেখার চর্চাকে আরও বিকশিত এবং নতুনদের লেখালেখিতে আগ্রহী করে তুলতেই লেখক বন্ধু উৎসবের আয়োজন। এই আয়োজন বন্ধুদের লেখাকে আরও পরিশীলিত করার পাশাপাশি একে অন্যের কাছ থেকে শেখার সুযোগ তৈরি করবে। আর যাঁরা এখনো লেখালেখি শুরু করেননি, তাঁদেরও লেখালেখির চর্চায় অনুপ্রাণিত করবে বলে আশা করি।’

এদিকে লেখক বন্ধু উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ভার্চ্যুয়ালি লেখালেখি কর্মশালা। জুলাই মাসের ১০, ১৭, ২৭ ও ৮ আগস্ট অনুষ্ঠিত ‘অনুবাদ’, ‘গল্প’, ‘কবিতা’, ‘ফিচার ও সংবাদ’ বিষয়ের ক্লাসে প্রশিক্ষক হিসেবে ছিলেন যথাক্রমে অনুবাদক ও কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীন, কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক, কবি সাজ্জাদ শরিফ এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন। প্রায় ৩০০ লেখক বন্ধু এই কর্মশালায় অংশ নেন। প্রতিটি ক্লাসে নির্ধারিত আলোচনার পাশাপাশি প্রশিক্ষকেরা প্রশিক্ষণার্থীদের প্রশ্নেরও উত্তর দেন।

লেখক বন্ধু উৎসবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের বইমেলা ও ম্যাগাজিন সম্পাদক সৌমেন্দ্র গোস্বামী।

Read full story at source