যাত্রাবাড়ী থানা থেকে হত্যা মামলার নারী আসামির পলায়ন, ৪ পুলিশ প্রত্যাহার

· Prothom Alo

রাজধানীর যাত্রাবাড়ী থানাহাজত থেকে বৃহস্পতিবার মিতু আক্তার নামের এক নারী আসামি পালিয়ে গেছেন। ওই ঘটনায় সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া (ক্লোজড) হয়েছে। তাঁদের মধ্যে একজন ওই থানার উপপরিদর্শক (এসআই)। অন্যরা কনস্টেবল।

Visit asg-reflektory.pl for more information.

পুলিশ বলেছে, পালিয়ে যাওয়া মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় হওয়া একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের ডেমরা অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মীর মুহসীন মাসুদ রানা। তিনি প্রথম আলোকে বলেন, সকালে তিন দিনের রিমান্ডে থাকা মিতু আক্তার কৌশলে যাত্রাবাড়ী থানাহাজত থেকে পালিয়ে যান। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Read full story at source