গোয়াইটিলার বানরেরা

· Prothom Alo

সিলেট নগরের গোয়াইটিলা এলাকার হজরত চাষনী পীর (রহ.)-এর মাজার ও আশপাশের টিলায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে অনেক বানর। মাজারে আসা দর্শনার্থীদের দেওয়া খাবার খেয়ে টিলার আশপাশেই ঘোরাফেরা করে বানরগুলো। তবে শুধু মাজার বা টিলায় সীমাবদ্ধ নেই বানরগুলোর বিচরণ। খাবারের খোঁজে দিনের বিভিন্ন সময়ে গোয়াইটিলা এলাকার বাসাবাড়ি, ছাদ ও আশপাশের গলিতেও ঢুকে পড়ে। কখনো বাড়ির আঙিনায়, কখনো ছাদের ওপর কিংবা গাছের ডালে দেখা পাওয়া যায় তাদের। মানুষের বসতির কাছাকাছি থেকেই খাবার সংগ্রহ ও দিন কাটাচ্ছে বানরগুলো। বানরের এমন বিচরণ নিয়ে এই ছবির গল্প

Visit somethingsdifferent.biz for more information.

মাজার ফটকের সামনে থাকা বানরকে খাবার দিচ্ছেন এক নারী মায়ের কোলে বানরছানা পানির পাইপের ওপর বসে আছে বানরটি বাড়ির ফটকের ওপর দিয়ে হাঁটছে বানরছানা মায়ের কোলে বসে দুধ পান করছে বানরছানা সারা দিন যে যার মতো করে সময় কাটায় বানরগুলো বিদ্যুতের খুঁটিতে বানরগুলো মুখে করে আলু নিয়ে যাচ্ছে বানরটি  ফটকের ওপর বসে আছে বানরছানা মুঠোফান দিয়ে বানরের ছবি তুলছেন তিনি

Read full story at source