সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ২৯ আগস্ট, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন

পুলিশের হাতে গ্রেপ্তার মোবারককে (মাঝে) আদালতে নেওয়া হচ্ছে

ঘরের ফলস ছাদে অস্ত্রসহ লুকিয়ে ছিলেন ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে গলা কাটা মোবারক। দরজার বাইরে ছিল পুলিশ। ঘরে পুলিশ সদস্যরা ঢোকার চেষ্টা করতেই গুলি ছুড়তে থাকেন মোবারক। পরপর ছয়টি গুলি ছোড়েন তিনি। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। অভিযানের এক পর্যায়ে মোবারককে প্রাণে বাঁচতে আত্মসমর্পণ করতে বলে পুলিশ। জবাবে মোবারক বলেন, ধরা দেওয়ার আগে তিনি নিজের নিরাপত্তার নিশ্চয়তা চান। বিস্তারিত পড়ুন...

Visit mchezo.life for more information.

বন্দুক হাতে দুই তরুণের ঘুরে বেড়ানোর ভিডিও নিয়ে যা জানা গেল

অস্ত্র হাতে দুই তরুণ। তাঁদের দাবি এগুলো খেলনা

কালো রঙের লম্বা কুর্তা-পায়জামা ও মাথায় টুপি পরা দুই তরুণ। তাঁদের হাতে কালো রঙের বড় দুটি বন্দুক। কখনো পার্কের ভেতর, কখনো ব্যস্ত সড়কে, আবার কখনো দোকানের সামনে বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। সামনে যাঁকে পাচ্ছেন, তাঁর দিকেই হঠাৎ বন্দুকটি তাক করে ধরছেন। রিকশাচালক থেকে পথচারী, এমনকি শিশুও বাদ যাচ্ছে না। কেউ থমকে যাচ্ছেন, কেউ আতঙ্কে সরে যাচ্ছেন, কেউ আবার বিস্মিত চোখে তাকিয়ে থাকছেন। বিস্তারিত পড়ুন...

আমরা সব ঘটনার ওপর নজর রাখছি: মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে প্রশ্নে জয়সোয়াল

ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল 

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে আলোচনার মধ্যে এ বিষয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, তাঁরা সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছেন। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিস্তারিত পড়ুন...

নেপাল-চীন সীমান্তে নতুন হ্রদের পানি উপচে পড়ছে, আতঙ্কে পাহাড়ে আশ্রয় নিচ্ছেন মানুষ

আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নেপাল এবং চীনের তিব্বত অঞ্চলের সীমান্তে সৃষ্ট একটি প্রাকৃতিক বাঁধের মতো হ্রদের স্যাটেলাইট দৃশ্য, ২৭ আগস্ট ২০২৬, তিব্বত

নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসের ফলে সৃষ্ট একটি হ্রদে আজ শুক্রবার পানি উপচে পড়তে শুরু করেছে। এ ঘটনায় ওই অঞ্চলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুই দিন আগের আকস্মিক ভয়াবহ বন্যায় তছনছ হয়ে যাওয়া এলাকাগুলো আবার বিপর্যয়ের ঝুঁকিতে পড়েছে। এ কারণে কিছু সময়ের জন্য উদ্ধারকাজ বন্ধ রাখতে হয়। বিস্তারিত পড়ুন...

২৫ সেকেন্ডে ১২ গুলি, জিম থেকে বের হতেই শেষ গায়কের জীবন

ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার পর হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে। কোলাজ

ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার পর হরিয়ানার গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেছে, চার অস্ত্রধারী তাঁকে অনুসরণ করে হামলা চালাচ্ছে। প্রায় ২৫ সেকেন্ড ধরে চলে গুলিবর্ষণ। বিস্তারিত পড়ুন...

Read full story at source