দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ

· Prothom Alo

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। হালনাগাদে এবার ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন। আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

Visit truewildslot.com for more information.

ইসি সচিব জানান, এখন দেশে মোট পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন। নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন। এ ভোটার তালিকা নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে যাবে ইসি।

গত ১৪ মে প্রকাশিত তালিকা অনুযায়ী ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০। এরপর স্থানীয় নির্বাচন সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত নতুন নাম তালিকাভুক্ত করা হয়। ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয়। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করে ইসি। এখন পর্যন্ত ইসির সিদ্ধান্ত, ৩১ জুলাই পর্যন্ত যাঁরা তালিকাভুক্ত হয়েছেন, তাঁরা আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে নির্বাচন কবে হবে, তা এখনো সুনির্দিষ্ট করে জানানো হয়নি।

Read full story at source