এমবাপ্পে গোল করলেন, বার্নাব্যু দেখল প্রেম
· Prothom Alo

বার্নাব্যুর আলো অনেক কিছুই দেখেছে। শিরোপা জয়ের উল্লাস, হতাশার দীর্ঘশ্বাস, ইতিহাসের জন্ম। কিন্তু প্রেমের এমন নরম দৃশ্য? সেটাও কি কম সুন্দর!
লা লিগায় মালাগার বিপক্ষে গতকাল রাতে গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। দর্শকেরা উঠলেন লাফিয়ে। কিন্তু এমবাপ্পের চোখ অন্যদিকে। গ্যালারির এক কোণে, সেখানে দাঁড়িয়ে এস্তার এক্সপোসিতো। হাসি যেন হঠাৎই ফুল হয়ে ফুটে উঠল তাঁর মুখে। এমবাপ্পে উড়ন্ত চুমু ছুড়লেন, তাকিয়ে রইলেন। সেই তাকানোয় ছিল একটুখানি গোপন কথা। যেন বলছেন, ‘এই গোলটা তোমার জন্য।’
Visit newsbetsport.bond for more information.
এই মৌসুমে প্রথমবার বার্নাব্যুতে এলেন এক্সপোসিতো। কোনো লুকোচুরি নেই, নেই রাখঢাক। খেলা দেখছিলেন, কিন্তু এমবাপ্পের গোলের পরের সেই মুহূর্তটা যেন সিনেমার দৃশ্য। এক্সপোসিতো স্পেনের বিখ্যাত অভিনেত্রী। তিনি যেখানে থাকবেন, দৃশ্য তো সিনেমার মতোই হবে।
meio que o Mbappé e a Ester Expósito são os novos Cristiano Ronaldo e Georgina do Real Madrid pic.twitter.com/dCl0t7f6fP
— ☙ (@layzhis) August 30, 2026
এক্সপোসিতোর জীবনে আলো সব সময়ই ছিল। নেটফ্লিক্সের সিরিজ ‘এলিট’ কিংবা ‘দ্য ওয়েইলিং’ সিনেমায় তাঁর অভিনয় যেমন আলো কেড়েছে, ব্যক্তিগত জীবনও তেমনই আলোচনায় থাকে। এবার সেই আলোয় যোগ দিয়েছেন এমবাপ্পে। আর তাতেই গল্পটা একটু বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।
মাদ্রিদের রাতগুলোও তাদের গল্পে নতুন রং মিশিয়েছে। গত কিছুদিনে শহরের রাস্তায় বেশ কয়েকবার হাঁটতে দেখা গেছে দুজনকে। হাত ধরে, খুব স্বাভাবিকভাবে। যেন বহুদিনের অভ্যাস। তারপর পরিচিত এক রেস্তোরাঁয় ডিনার। ঢুকেছেন পাশাপাশি, বেরিয়েছেনও তেমনই। চোখে চোখে হাসি, যা কথার চেয়েও বেশি কিছু বলে দেয়। প্রেম কি শেষ পর্যন্ত এমনই নয়?
তবু একটা রহস্য রয়ে গেছে। কেউই প্রকাশ্যে কিছু বলেননি। সম্পর্কের কোনো নাম নেই। কিন্তু নাম কি সবকিছু? বার্নাব্যুর সেই মুহূর্ত, মাদ্রিদের রাত, হাত ধরাধরি করে হাঁটা, এগুলোই তো উত্তর দিয়ে দেয়।
Mbappe wanted to impress Ester Exposito today pic.twitter.com/X78RZ3pkiH
— Rafael (@FlickyCuler) August 30, 2026
এর মধ্যেই সম্প্রতি অন্য এক প্রসঙ্গেও কথা বলেছেন এমবাপ্পে। ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ে নিয়ে জানতে চাইলে এমবাপ্পে বললেন, ‘ওদের জন্য শুভকামনা।’ তারপর প্রশ্ন ঘুরে এল তাঁর দিকেই। ‘আপনি কি পরের জন?’ কয়েক সেকেন্ড চুপ ছিলেন। হেসে কিছু না বলে গাড়িতে উঠে গেলেন।
উত্তরটা রেখে গেলেন সবার কল্পনায়।