সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ১ সেপ্টেম্বর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নতুন বেতনকাঠামো: কোন গ্রেডে কত বেতন হচ্ছে

এই বেতনস্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়ন হতে যাচ্ছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে শেষে বৈঠকে উপস্থিত একজন সচিব প্রথম আলোকে এ তথ্য জানান। কিছুক্ষণ পর মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। বিস্তারিত পড়ুন...

Visit syntagm.co.za for more information.

মেসির ‘ছোট্ট’ ঘোষণায় কত কোটি মনে বড় শূন্যতা

আর্জেন্টিনার জার্সিতে এভাবে আর দেখা যাবে না লিওনেল মেসিকে

সামাজিক যোগাযোগমাধ্যমে যখন পোস্টটা করেছেন লিওনেল মেসি, বাংলাদেশে তখন সোমবার রাত ৯টা। এর মানে মায়ামিতে বেলা ১১টা। অনুমান করে নিতে সমস্যা কী, সকালে ঘুম থেকে উঠে প্রাতরাশ সেরে কিছুক্ষণ চুপ করে বসে থেকেছেন। তারপরই পোস্টটা করেছেন মেসি। বিস্তারিত পড়ুন...

মায়ের মৃত্যুর পর পেনশনের টাকা পেতে ঘুষ দাবি, ক্ষোভে কিশোর শাহেদের ‘ঘুষ.সাইট’

‘ঘুষ.সাইট’ তৈরি করে আলোচনায় আসা শাহেদ শরীফ আহমেদ। রোববার দুপুরে ময়মনসিংহ নগরের ক্যান্টনমেন্ট এলাকার বাসায়

মায়ের মৃত্যুর পর সরকারি পেনশনের টাকা তুলতে গিয়ে বারবার ঘুষের দাবির মুখে পড়তে হয়েছিল পরিবারের সদস্যদের। নিজের পাসপোর্ট করতে গিয়েও একই অভিজ্ঞতা হয় ১৭ বছরের শাহেদ শরীফ আহমেদের। প্রশাসনের পদে পদে ঘুষের এই সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অভিনব এক উদ্যোগ নেয় সে। খুলে বসে একটি ওয়েবসাইট, যাতে ঘুষ দাবির অভিযোগ জানাতে শুরু করেন ভুক্তভোগীরা। বিস্তারিত পড়ুন...

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির সংসদ সদস্য

শাহাদাত হোসেন সেলিম

‘প্রশাসনের একটি প্রভাবশালী অংশ এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এখনই যদি এই দায়িত্বজ্ঞানহীন চক্রটিকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে সামনে আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে।’ বিস্তারিত পড়ুন...

ডায়ানার জীবনের শেষ রাতে কী ঘটেছিল

শোকের ঢেউ ছড়িয়ে পড়ে দেশে দেশে। কোটি কোটি মানুষ বিশ্বাসই করতে পারছিল না যে মাত্র ৩৬ বছর বয়সে চলে গেছেন সেই মানুষটি, যাঁকে সে সময় প্রায়ই বিশ্বের সবচেয়ে বিখ্যাত নারী হিসেবে বর্ণনা করা হতো। বিস্তারিত পড়ুন...

Read full story at source