নতুন স্কেল হওয়ার পরে বেতন আসলে কত বাড়বে, অনেককে হিসাব করতে দেখেছি: তথ্য উপদেষ্টা
· Prothom Alo
প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়িত হলে তাঁদের বেতন দ্বিগুণ হয়ে যাবে—কথাটি কিন্তু এ রকম নয়।
Visit betsport.cv for more information.
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ কথা বলেন।
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে দেশে মূল্যস্ফীতি বাড়বে কি না—এমন বিতর্কের প্রতিক্রিয়ায় জাহেদ উর রহমান বলেন, ‘একটা জিনিস মিস করছি, বেতন কি অনেক বেড়ে যাবে? আমি কথা বলে দেখেছি, অনেক সরকারি কর্মচারী আছেন, তাঁদের অনেকের বেতন ইনক্রিমেন্ট হতে হতে ওই পর্যায়ে (নতুন স্কেলের মতো) চলে গেছে। আমি অনেককে হিসাব করতে দেখেছি, নতুন স্কেল হওয়ার পরে তাঁদের বেতন আসলে কত টাকাই–বা বাড়বে?’
নতুন বেতনকাঠামো: কোন গ্রেডে কত বেতন হচ্ছেএ বিষয়ে উপদেষ্টা আরও বলেন, ‘দেখে মনে হচ্ছে, ১০০ শতাংশ স্কেলে যখন উন্নীত হয়ে যাবে, বেতন দ্বিগুণ হয়ে যাচ্ছে। কথাটি কিন্তু এ রকম নয়। আমরা কি পয়েন্টটি ধরতে পেরেছি? অনেক সিনিয়র কর্মচারী আছেন, তাঁদের বেতন ইনক্রিমেন্ট হতে হতে নতুন বেতন স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে।’
জাহেদ উর রহমানের মতে, এটা বৈষম্য কমানোর জন্য নেওয়া একটি পদক্ষেপ।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের মধ্যে মূল বেতন বৃদ্ধি মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন কাঠামোর ভাতা একযোগে কার্যকর হবে।
বেতন বাড়বে ১০০-১৪২%, দেওয়া হবে চার ধাপেনতুন বেতনকাঠামোয় গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ১ থেকে ১১ নম্বর গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। আর গ্রেড ১২ থেকে ২০ পর্যন্ত বাড়ানোর হার ১১৫ থেকে ১৪২ শতাংশ।
সেই হিসাবে সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে হবে ২০ হাজার টাকা। সর্বোচ্চ ১ নম্বর গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হবে ১ লাখ ৫৬ হাজার টাকা।
সরকারি চাকরিজীবীদের কোন গ্রেডে কত বেতন বাড়ল