ট্রাম্পকে অযোগ্য বললেন ক্লুনি, প্রথম দিনে ভেনিসে আরও যা হলো
· Prothom Alo

শুরু হয়েছে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জর্জ ক্লুনির সম্মানসূচক স্বর্ণসিংহ, লালগালিচায় তারার মেলা—সব মিলিয়ে প্রথম দিনেই জমজমাট উৎসব। এএফপি ও ভ্যারাইটি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—
Visit asg-reflektory.pl for more information.
ভেনিস চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা স্বর্ণসিংহ গ্রহণ করেন জর্জ ক্লুনি। এএফপি পুরস্কার গ্রহণের আগে গতকাল বুধবার ক্লুনি সরব হন মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে। ‘মার্ভেল’ তারকা মার্ক রাফালো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের সম্ভাব্য একীভূতকরণ নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় যে বিতর্ক তৈরি হয়েছে, সেখানে রাফালোর পাশে দাঁড়িয়েছেন ক্লুনি। তাঁর স্পষ্ট কথা, কারও বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলেও সেই ব্যক্তির কথা বলার অধিকারকে সমর্থন করা জরুরি। এএফপি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচক ক্লুনি। তাই যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়। হাসতে হাসতে তিনি বলেন, ‘একটি চমৎকার শব্দ আছে—কাকিস্টোক্রেসি। এর অর্থ হলো এমন একটি দেশ, যা সবচেয়ে অযোগ্য মানুষদের দ্বারা পরিচালিত হয়।’ এরপর যোগ করেন, ‘আমার মনে হয়, হয়তো এখন আমরা এমনই একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। তবে আমরা এটা পার করে উঠব। নভেম্বরে নির্বাচন হবে, সেটি একটি নিয়ন্ত্রণ ও ভারসাম্যের ভূমিকা রাখতে পারে। এরপর ২০২৮ সালে হয়তো আবার কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব।’ এএফপি লালগালিচায় স্ত্রী আমাল ক্লুনির সঙ্গে জর্জ ক্লুনি। এএফপি মার্কিন অভিনেত্রী ও প্রযোজক লরা ডার্ন। এএফপি উৎসবের উদ্বোধনী দিনে ক্লেয়ার ফয়। এএফপি গতকাল উৎসব শুরু হয় ড্যানি বয়েলের ‘ইংক’ সিনেমা দিয়ে। ছবি সিনেমার পুরো টিম। এএফপি তিউনিসিয়ার পরিচালক ও এবারের উৎসবের অন্যতম জুরি কাউথার বেন হানিয়া। এএফপি গাজা নিয়ে সিনেমা থেকে ইউক্রেন, রাশিয়া ও দমন-পীড়নের গল্প, কী থাকছে এবারের ভেনিসেউদ্বোধনী দিনে এবারের উৎসবের প্রধান জুরি ম্যাগি গিলেনহাল। এএফপি