প্রথম আলো চর আলোর পাঠশালায় মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
· Prothom Alo
কুড়িগ্রামের চরাঞ্চলের শিক্ষার্থীদের মেধা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রথম আলো চর আলোর পাঠশালায় অনুষ্ঠিত হয়েছে মাসিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
Visit cat-cross.com for more information.
অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি, নৃত্য, অভিনয়সহ বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। সুবিধাবঞ্চিত চরের ছোট ছোট শিক্ষার্থীদের এ প্রাণবন্ত অংশগ্রহণ ও আত্মবিশ্বাস পুরো আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করে। সাংস্কৃতিক পরিবেশনা শেষে মাসিক বিভিন্ন শিক্ষা কার্যক্রম ও প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক বলেন, ' শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশের জন্য যথেষ্ট নয়। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে। তাই নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।'