সৌদি আরবে ইরান–সমর্থিত হুতিদের হামলায় আহত ৭৩, কঠোর জবাবের হুঁশিয়ারি

· Prothom Alo

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবে অন্তত ৭৩ জন আহত হয়েছেন। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সর্বশেষ এই সংঘাতের ঘটনায় কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে এ জোট।

Visit esporist.com for more information.

ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলো এবং দেশটির উত্তরাঞ্চলের বড় এক অংশ নিয়ন্ত্রণ করে হুতিরা। গত জুলাইয়ে রিয়াদের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর থেকে সৌদি আরবে হামলা চালিয়ে আসছে তারা। এসব হামলার মূল নিশানা, লোহিত সাগরে সৌদি আরবের জাহাজ।

গতকাল সোমবার ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, নতুন করে চালানো হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জাজান তেল স্থাপনায় আঘাত হেনেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলেও প্রতিবেদনে বলা হয়।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র আজ বলেছেন, সর্বশেষ উত্তেজনা ‘বিপজ্জনক’। কারণ, বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ এবং কার্যত ওপেকের নেতৃত্বে থাকা সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতিরা।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, এ ‘সন্ত্রাসী গোষ্ঠী’কে নিবৃত্ত করতে জোট প্রয়োজনীয় সব ধরনের সামরিক পদক্ষেপ নেবে এবং তাদের শত্রুতামূলক কর্মকাণ্ড দৃঢ়ভাবে মোকাবিলা করবে।

তুর্কি আল-মালিকি, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্রএই ‘সন্ত্রাসী গোষ্ঠী’কে নিবৃত্ত করতে জোট প্রয়োজনীয় সব ধরনের সামরিক পদক্ষেপ নেবে এবং তাদের শত্রুতামূলক কর্মকাণ্ড দৃঢ়ভাবে মোকাবিলা করবে।

বিবৃতিতে আরও বলা হয়, হুতিরা আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

সৌদি আরব ও ইয়েমেন সীমান্তের আল-ওয়াদিয়াহ সীমান্তচৌকির কাছে একটি ট্রাকে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ৭ সেপ্টেম্বর প্রকাশিত ভিডিও থেকে নেওয়া স্থিরছবি

আগের দিনে গতকাল সোমবার ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, নতুন করে চালানো হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জাজান তেল স্থাপনায় আঘাত হেনেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলেও প্রতিবেদনে বলা হয়।

তাৎক্ষণিকভাবে এই খবরের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। আরামকো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আরামকোসহ সৌদির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যমসৌদি আরামকোর তেল স্থাপনায় নতুন হামলা, বেড়েছে জ্বালানির দাম

Read full story at source