এমিতে বাজিমাত ভৌতিক গল্পের সিরিজের

· Prothom Alo

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের আসর। টেলিভিশনের সবচেয়ে বড় এই পুরস্কারের আসরে বাজিমাত করলেন কোন তারকারা?

Visit chickenroadslot.lat for more information.

২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসে সবচেয়ে বেশি পুরস্কার জিতে চমক দেখিয়েছে অ্যাপল টিভি প্লাসের নতুন হরর-কমেডি সিরিজ ‘উইডোজ বে’। প্রাইমটাইম ও ক্রিয়েটিভ আর্টস—দুই আয়োজন মিলিয়ে সিরিজটি পেয়েছে ১৪টি পুরস্কার। অন্যদিকে সাতটি করে পুরস্কার জিতে আলোচনায় রয়েছে এইচবিওর মেডিক্যাল ড্রামা ‘দ্য প্রিট’ এবং সীমিত দৈর্ঘ্যের সিরিজ ‘ডিএফটি সেন্ট লুইস’।

১৯টি মনোনয়নের বিপরীতে ১৪টি পুরস্কার জিতেছে ‘উইডোজ বে’। সেরা কমেডি সিরিজের পুরস্কারও গেছে এর ঝুলিতে। সিরিজটির অভিনয়শিল্পী ম্যাথিউ রাইস পেয়েছেন সেরা কমেডি অভিনেতার পুরস্কার। এ নিয়ে এবারের আয়োজনে ইতিহাসও গড়েছেন তিনি। সীমিত দৈর্ঘ্যের সিরিজ ‘দ্য বিস্ট ইন মি’র জন্যও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রাইস। একই আসরে দুই ভিন্ন বিভাগে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হওয়া তাঁর জন্য বিশেষ অর্জন।

মঞ্চে ‘দ্য পিট’–এর শিল্পী, কলাকুশলীরা। এএফপি

‘উইডোজ বে’-এর আরও পুরস্কার জিতেছেন কেট ও’ফ্লিন ও স্টিফেন রুট। তাঁরা যথাক্রমে সেরা পার্শ্ব অভিনেত্রী ও পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন। সিরিজটির নির্মাতা কেটি ডিপোল্ড জিতেছেন চিত্রনাট্যের পুরস্কার। পরিচালনায় পুরস্কৃত হয়েছেন হিরো মুরাই।

৭৮তম এমি অ্যাওয়ার্ডসড্রামা সিরিজ: ‘দ্য পিট’কমেডি সিরিজ: ‘উইডোজ বে’লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: ‘ডিএফটি সেন্ট লুইস’অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, ‘দ্য পিট’অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট, ‘হ্যাকস’অভিনেতা (কমেডি সিরিজ): ম্যাথিউ রিস, ‘উইডোজ বে’অভিনেত্রী (ড্রামা সিরিজ): রিয়া সিহর্ন, ‘প্লুবিরাস’অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): ম্যাথিউ রাইস, ‘দ্য বিস্ট ইন মি’অভিনেত্রী (লিডমেড/অ্যানথোলজি সিরিজ): সলি ফিল্ড, ‘রিমার্কেবলি ব্রাইট ক্রিয়েচার’পরিচালক (ড্রামা সিরিজ): সোল মেটস্টাইন, ‘স্লো হর্সেস’পরিচালক (কমেডি সিরিজ): হিরো মুরগাই, ‘উইডোজ বে’

সিরিজটির গল্প নিউ ইংল্যান্ডের উপকূল থেকে প্রায় ৪০ মাইল দূরে একটি ছোট দ্বীপে অবস্থিত উইডোজ বে শহরকে নিয়ে। শহরটির মেয়র টম লফটিস (ম্যাথিউ রিস) পর্যটন বাড়িয়ে অর্থনৈতিক সংকট কাটাতে চান। কিন্তু স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, দ্বীপটি অভিশপ্ত। মেয়র সেই কুসংস্কারকে পাত্তা না দিলেও পর্যটক আসতে শুরু করার পর বহু পুরোনো ভৌতিক কাহিনি সত্যি হতে থাকে।

এমি মনোনয়নে এগিয়ে কোন সিরিজ

২৫টি মনোনয়নের বিপরীতে সাতটি পুরস্কার পেয়েছে এইচবিওর জনপ্রিয় মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’। এ বছর কোনো সিরিজের সবচেয়ে বেশি মনোনয়নও পেয়েছে এটি। সেরা ড্রামা সিরিজের পুরস্কার জয়ের পাশাপাশি টানা দ্বিতীয়বার সেরা ড্রামা অভিনেতা হয়েছেন নোয়া ওয়াইল। গত বছর ১৩টি মনোনয়ন পেয়েছিল সিরিজটি; এবার মনোনয়নের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

জোড়া পুরস্কার হাতে ম্যাথু রাইস। এএফপি

সীমিত দৈর্ঘ্যের সিরিজের বিভাগে সাতটি পুরস্কার জিতে এগিয়ে রয়েছে ‘ডিএফটি সেন্ট লুইস’। অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন ডেভিড হারবার ও লিন্ডা কার্ডেলিনি। সিরিজটির নির্মাতা স্টিভেন কনরাড পরিচালনা ও চিত্রনাট্য—দুই বিভাগেও পুরস্কার জিতেছেন।

২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসের মূল অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মারিস্কা হারগিটে। রসিকতা, সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখেন তিনি।

ভ্যারাইটি অবলম্বনে

Read full story at source