শেপলেস সময়
· Prothom Alo

কথা বলতে পারছিলাম না। পাগল পাগল লাগে। নিজের কাছে ন্যাংটা হয়ে আছি। নড়েও না, চড়েও না সময়। শেপলেস সময়। নিজের সাথে কথা বলার সময় দেখি, সেখানে কোনো কথা নাই। টুকরাটাকরা শব্দের সাথে তো কথা বলা যায় না। ছেঁড়া ছেঁড়া ব্যথা যায়, বেদনা যায় না। বেদনা অনেকটা রাবারের মতো। ব্যথাগুলো মেঘের মতো ওড়ে।
ইচ্ছা ছিল খাব পেট ভরে লাউভাজি। পড়ব কিছুদিন আবার বিভূতিভূষণ। কয়েক দিন পরব প্যান্ট টি–শার্ট। রাস্তার পোশাকে ঘন ঘন লাল চা খাব। লালনের বস্তুমূলক কালাম শুনতে শুনতে ঘুম চাই। অবিনাশী পাটপাতার গান। চোখজুড়ে আসুক, ফিরে আসুক মর্মজুড়ে সকল অবর্তমান।
Visit somethingsdifferent.biz for more information.