প্রাণ গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি

· Prothom Alo

প্রাণ গ্রুপ তাদের সেলস অটোমেশন বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার-সেলস অটোমেশন’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

Visit mwafrika.life for more information.

সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার-সেলস অটোমেশন।

চাকরির ধরন: ফুলটাইম (অফিস)।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।

শিক্ষাগত যোগ্যতা

মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) এমবিএ ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা

২৩ থেকে ৩০ বছর।

সিভিতে যেসব দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়

অন্যান্য যোগ্যতা

সেলস অটোমেশন টুলস (যেমন সেলসফোর্স, পাওয়ার বিআই, এক্সেল) সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে। অ্যানালিটিক্যাল ও সমস্যা সমাধানের দক্ষতা, যোগাযোগ দক্ষতা এবং দ্রুত শেখার মানসিকতা থাকতে হবে। যোগ্য নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।

প্রধান দায়িত্ব

সেলস অটোমেশন টুলস (SPRO) পরিচালনায় সহায়তা করা। সেলস টিমকে ট্র্যাকিং ও পারফরম্যান্স মূল্যায়নে সহযোগিতা প্রদান করা। সেলস ডাটা বিশ্লেষণ করে ট্রেন্ড ও সুযোগ চিহ্নিত করা। সেলস, মার্কেটিং ও আইটি টিমের সঙ্গে সমন্বয় করে প্রক্রিয়া সহজ করা। নিয়মিত রিপোর্ট ও ড্যাশবোর্ড তৈরি করা। সিস্টেমে ডাটার সঠিকতা নিশ্চিত করা এবং সেলস কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরির সুযোগ

সুযোগ-সুবিধা

যাতায়াত ভাতা (টিএ), প্রভিডেন্ট ফান্ড, বিমাসুবিধা, প্রফিট শেয়ার, আংশিক ভর্তুকিতে দুপুরের খাবার সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, দুটি উৎসব বোনাস এবং প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা

আবেদনের বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীরা এই লিংকে প্রবেশ করুন।

আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬

Read full story at source