জার্মানিতে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
· Prothom Alo

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম জার্মানির স্পাংডাহলেমে অবস্থিত মার্কিন বিমানঘাঁটির একটি এফ-১৬ যুদ্ধবিমান গতকাল মঙ্গলবার বিধ্বস্ত হয়েছে। তবে সেটিতে থাকা একজন পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Visit fishroad-app.com for more information.
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীরা কাজ করছেন বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।
সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, ‘চারটি এফ-১৬ যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট শেষে স্পাংডালেম বিমানঘাঁটিতে ফিরছিল। এ সময় দুর্ঘটনাটি ঘটে। বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি ওই চারটির একটি ছিল। বাকি তিনটি বিমান রামস্টাইন বিমানঘাঁটিতে চলে যায় এবং নিরাপদে অবতরণ করে।’