একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির সময় বাড়ল

· Prothom Alo

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইন সিস্টেমে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। ২৬ সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে এ কাজ সম্পন্ন করতে হবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানা যায়।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইন সিস্টেমে ভর্তি ২৬ সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি ওয়েবসাইট: এর (Login) প্যানেলে (কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে) লগইন করে কলেজে সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র (যেমন এফকিউ, ইকিউ-১, ইকিউ-২ এবং এসকিউ কোটার প্রমাণক) যাচাই সাপেক্ষে অনলাইন ভর্তি (Admit) সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

Visit esporist.org for more information.

পড়াশোনার সঙ্গে কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি

নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইন সিস্টেমে ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে সেসব শিক্ষার্থীদের কলেজ ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। পরবর্তী সময়ে ভর্তিসংক্রান্ত উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

এদিকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শুরু হয়েছে। এর আগে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়ে (২৪ সেপ্টেম্বর ২০২৬) করা হয়।

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ল, চালু হচ্ছে নতুন যে ভিসা

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের আবেদন শুরু হয়েছিল ২ সেপ্টেম্বর। আবেদন চলে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। প্রথম ধাপে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করে। এর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পায়।

২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মনোনীত শিক্ষার্থীদের কলেজে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়। এর আগে ১৬ সেপ্টেম্বর রাতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়।

একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

Read full story at source