বাংলাদেশ কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে? মুশতাক বললেন, ‘কেন নয়?’

· Prothom Alo

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে রূপকথার গল্প লেখার পর স্বপ্নটা এখন আর খুব দূরের নয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সম্ভাবনাটা এখনো ভালোভাবে টিকে আছে বাংলাদেশের। এবারের চক্রে এ পর্যন্ত ৬ ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে আছেন নাজমুল হোসেনরা।

টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি, নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে দুটি আর আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি।

Visit afsport.lat for more information.

এই ৬ ম্যাচের অন্তত চারটিতে জিতলে ফাইনাল খেলার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। সেটি কী করতে পারবে তারা? আজ এমন প্রশ্ন করা হয়েছিল মিরপুরে বয়সভিত্তিক দলের স্পিনারদের নিয়ে ক্যাম্প করা জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের কাছে।

বয়সভিত্তিক স্পিনারদের সঙ্গে কাজ করছেন মুশতাক আহমেদ

উত্তরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আল্লাহ চাইলে কেন নয়? আমরা এখন দারুণ একটা অবস্থানে আছি। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি এবং নিজেদের ওপর বিশ্বাস ধরে রাখতে পারি, তাহলে ভালো ক্রিকেট খেলতে খেলতে আল্লাহ চাইলে শেষ পর্যন্ত শিরোপা জেতার পথেই যেতে পারি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত মাসে অবিশ্বাস্য একটা জয়ই পেয়েছে বাংলাদেশ। ৯ উইকেটের সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসে তাঁর ৫ উইকেট নেওয়া বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে আসে। এমন সাফল্যের পর স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে কৃতিত্ব দিয়েছিলেন মিরাজ।

তাঁর জন্য তখন কী পরামর্শ ছিল জিজ্ঞাসা করলে মুশতাক বলেন, ‘আমার মনে হয়, বিষয়টা সহজ। ব্যাটসম্যানকে আউট করতে হলে ভালো ওভার করতে হবে। পিচ বুঝতে হবে, কতটা ওভারস্পিন করতে হবে, কতটা স্পিন করতে হবে, কোন অ্যাঙ্গেল থেকে বল করতে হবে— ক্রিজের কতটা বাইরে থেকে, নাকি স্টাম্পের কাছাকাছি থেকে এসব কৌশল বুঝতে হবে।’

সঙ্গে যোগ করেন, ‘এরপর বুঝতে হবে, এই মুহূর্তে পরিস্থিতি কী বলছে। স্পিন বোলিংয়ে সব সময়ই একটা বিষয় গুরুত্বপূর্ণ—কখন আক্রমণ করতে হবে, কখন আক্রমণ করা যাবে না। এটা কি এমন পরিস্থিতি, যেখানে রান আটকানো বেশি গুরুত্বপূর্ণ, নাকি উইকেট নেওয়া? পিচ যখন ঘুরছে, তখন কী ধরনের ফিল্ডিং সাজাতে হবে? ব্যাটসম্যানের শক্তির জায়গা কী? এসব বিষয়ই তাদের শেখাতে হবে। ভালো বল নয়, ভালো ওভারই আপনাকে উইকেট এনে দেবে।’

রহস্য স্পিনার আলিস এবার এশিয়ান গেমসের দলে

Read full story at source