দুই টুকরা হওয়া জাহাজের ঠিকানা এখন জেগে ওঠা চর
· Prothom Alo
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ২০১৬ সালে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে আটকে পড়েছিল এমভি কাফেলা-১। এরপর দীর্ঘ প্রায় এক দশক ধরে জাহাজটি সৈকতের চরে আটকে পড়ে থাকে। সাগরের ঢেউ, জোয়ার-ভাটা ও লবণাক্ত পানির অবিরাম আঘাতে ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে এর লোহার কাঠামো। একসময় মাঝবরাবর ভেঙে দুই ভাগ হয়ে যায় জাহাজটি। এখন ভাঙা কাঠামোর চারপাশে জেগে উঠছে নতুন চর। সেখানে ভিড়ছে মাছ ধরার ছোট নৌকা, নামছেন জেলেরা। একসময় যে জাহাজ ছিল সমুদ্রপথের বাহন, সময়ের পরিক্রমায় সেটিই এখন পতেঙ্গা সৈকতের ভূদৃশ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে।
Visit rhodia.club for more information.
চরে আটকে মাঝবরাবর ভেঙে গেছে জাহাজটিভাঙা জাহাজের ছবি মুঠোফোনে ধারণ করছেন এক দর্শনার্থীচরে আটকে থাকা জাহাজের পাশ দিয়ে মালামাল নিয়ে যাচ্ছেন এক জেলে চরে আটকে থাকা পুরোনো জাহাজটি ফাটল দিয়ে জাহাজের ভেতর থেকে পানি বের হচ্ছে ভাটায় চরে আটকে থাকা জাহাজ ও মাছ ধরার নৌকাভাটার সময় জাহাজের চারপাশে মাছ ধরার নৌকা ভাটায় চরে আটকে থাকা জাহাজের পেছনে চট্টগ্রাম নগর