সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
· Prothom Alo

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁরা এ নিয়ে পোস্ট দিয়েছেন।
Visit saltysenoritaaz.org for more information.
এ ঘটনায় রাতেই ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দুটি পোস্ট করেছেন সাবেক অন্তবর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
চাঁদা না দেওয়ায় গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে এই হামলা–ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির। তিনি রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন।
‘এখানে অ্যাটাক হয়েছিল…আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে’, ভিডিওতে সালমান মুক্তাদিররাত দেড়টার পরে একটি পোস্টে ঘটনাস্থলের ভিডিও যুক্ত করে আসিফ মাহমুদ লেখেন, ‘চাঁদা না দেওয়ায় মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় জনপ্রিয় ইউটিউবার এবং জুলাই গণ–অভ্যুত্থানের সহযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।’
প্রায় একই সময়ে আরেকটি পোস্টে জুলাই গণ–অভ্যুত্থানের সময়ে সালমান মুক্তাদিরের একটি ভিডিও যুক্ত করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। লিখেছেন, ‘সালমান মুক্তাদিরের পাশে আছি।’
এ ঘটনায় পোস্ট দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার পর দেওয়া পোস্টে তিনি জানান, ‘রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে পরিবর্তনটা কোথায়?’
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার প্রতিক্রিয়ায় ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ‘এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।’
জুলাই গণ–অভ্যুত্থানে সালমান মুক্তাদিরের অবদানের কথা উল্লেখ করে এনসিপির এই নেতা লেখেন, ‘জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকেই নীরব ছিলেন, সালমান মুক্তাদির তখন প্রকাশ্যে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও বলেছিলেন।’
‘পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩: পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলাকে হালকাভাবে দেখার সুযোগ নেই: এবি পার্টি