ছেলে জয়ের জন্মদিনে শাকিবের স্বপ্ন, আবেগপ্রবণ অপু
· Prothom Alo

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় আজ ১০ বছরে পা দিয়েছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেওয়া জয়ের বিশেষ দিনটি ঘিরে উচ্ছ্বসিত মা–বাবা দুজনেই। ছেলেকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগযোগমাধ্যমে ভালোবাসা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা লিখেছেন তাঁরা।
Visit palladian.co.za for more information.
শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জয়ের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘শুভ জন্মদিন, বাবা। সব সময় আকাশছোঁয়া স্বপ্ন দেখো, তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও—এই কামনাই করি।’
অন্যদিকে ছেলের সঙ্গে কেক কাটার একটি ছবি প্রকাশ করে অপু বিশ্বাসও মনের মধ্যে জমে থাকা কথা লিখেছেন। জয়কে জীবনের সবচেয়ে সুন্দর উপহার উল্লেখ করে অপু লিখেছেন, ছেলের হাসিতেই তাঁর পৃথিবী আলোকিত হয়। জন্মদিনে জয়ের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন এই অভিনেত্রী।
জয়ের জন্মদিনে বাবা শাকিব খান ও মা অপু বিশ্বাসের পোস্ট প্রকাশের পর সামাজিক যোগযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আগ্রহ দেখা দিয়েছে। বিশেষ দিনগুলোতে ছেলেকে ঘিরে শাকিব ও অপুর বিভিন্ন মুহূর্তও প্রায়ই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়।
ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে বাবা শাকিব খান। ফেসবুক থেকেএর আগে জয়ের এক জন্মদিনে ছেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরির একটি ভিডিও প্রকাশ করেছিলেন শাকিব। সেবারও ছেলেকে নিয়ে আবেগঘন শুভেচ্ছাবার্তা লিখেছিলেন তিনি।
শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। দীর্ঘদিন তাঁদের বিয়ের বিষয়টি গোপন ছিল। ২০১৭ সালে তাঁদের বিয়ে ও সন্তান জয়ের খবর প্রকাশ্যে আসে। পরের বছর তাঁদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। তবে একমাত্র সন্তানকে ঘিরে বিভিন্ন সময়ে দুজনের যোগাযোগ ও পারিবারিক মুহূর্তের খবর প্রকাশ্যে এসেছে।