একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে: বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির
· Prothom Alo

জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিএনপি, জামায়াতে ইসলামীর, নাকি অন্য কারও ইস্যু, তা নিয়ে প্রশ্ন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য নিয়ে বিরোধী দল প্রশ্ন তুলেছে—এক সাংবাদিকের এমন প্রশ্নের প্রতিক্রিয়ায় তিনি পাল্টা এই প্রশ্ন করেছেন।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত নিউইয়র্ক সফর উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
Visit fish-roadgame.com for more information.
হুমায়ুন কবির বলেছেন, ‘আমি আসলেই অবাক! মানে যাঁর কথা বলছেন, মানে উনি কোন বুদ্ধিতে এই কথাগুলো বললেন? ওনার (প্রধানমন্ত্রীর) বক্তৃতায় জলবায়ু পরিবর্তন প্রাধান্য পেয়েছে। জলবায়ু পরিবর্তন কি বিএনপির, না জামাতের, না অন্য কারও? এটা তো দেশের কথা এবং এটা তো বিশ্বের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন আ ক্লাইমেট চেঞ্জ। তো ওনার (প্রধানমন্ত্রীর) বক্তব্যে কী দলীয় বক্তব্য দেওয়া হলো আমি তো বুঝলাম না।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তো এগুলো না বুঝে, না পড়ে, না শুনে শুধু বলা আসলে ঠিক না। এইভাবে বলা, একটু দায়িত্ববোধ নিয়ে বলতে হবে। ওখানে (জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে) উনি অভ্যন্তরীণ নীতির কিছু কথা বলেছেন। আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা নিয়ে তিনি কথাবার্তা বলেছেন। ফিলিস্তিনের কথা বলেছেন, রোহিঙ্গাদের কথা বলেছেন।’
বোয়িং কেনার পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন কবিরপররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘এগুলো কি বিএনপির কথা? এটা কি বিএনপির প্রেস কনফারেন্স করতে গিয়েছিলেন নাকি? তিনি বিশ্ব সম্প্রদায়ের সামনে বক্তৃতা করতে গিয়েছিলেন। সেটা ছিল একটি সামগ্রিক বক্তৃতা, যাতে জাতীয়, আন্তর্জাতিক নানা বিষয় গুরুত্ব পেয়েছে। কাজেই এ ধরনের অপরিপক্ব কথাবার্তা, আরও বোধ হয় একটু বুদ্ধি নিয়ে বলা বেটার।’