নোয়াখালী ও লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৪৭

· Prothom Alo

নোয়াখালী ও লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৪৭ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে লক্ষ্মীপুরে ১৮৪ ও নোয়াখালীতে ১৬৩ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

নোয়াখালী

অভিযানে ১৬৩ জনকে আটক করা হয়। এর মধ্যে ১৫২ জনকে মুচলেকা আদায়ের পর অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Visit newsbetsport.bond for more information.

পুলিশ জানায়, অভিযানে হাতিয়া থানা এলাকা থেকে ৬৯ জনকে আটক করা হয়। বেগমগঞ্জ থানায় আটক করা হয় ৩৭ জনকে। সুধারাম মডেল থানায় ২৮ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া সেনবাগ থানায় ৯ জন, সুবর্ণচরের চরজব্বার থানায় ৭ জন, কোম্পানীগঞ্জ থানায় ৩ জন এবং সোনাইমুড়ী ও কবিরহাট থানায় ৫ জন করে মোট ১০ জনকে আটক করে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে এবং সুস্থ ও নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। কিশোর অপরাধ দমনে নিয়মিত অভিযানের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে জেলা পুলিশ।

লক্ষ্মীপুর

জেলায় অভিযান চালিয়ে ১৮৪ জনকে আটক করা হলেও পরে মুচলেকা আদায় করে ১৫৯ জনকে অভিভাবকদের জিম্মায় দিয়েছে পুলিশ। বাকিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত রোববার সন্ধ্যার পর অভিযান চালিয়ে লক্ষ্মীপুরে ২৬৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ২১৫ জনকে মুচলেকা আদায়ের পর অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

Read full story at source