ডিপ্লোমা পাসে কৃষিভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইফার্মারে চাকরির সুযোগ
· Prothom Alo

কৃষিভিত্তিক তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘আইফার্মার’ তাদের কাস্টমার এক্সপেরিয়েন্স টিমে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সিইএক্স এজেন্ট’ পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেওয়া হবে। ঢাকার গুলশান–২–এ অফিসে কাজের সুযোগসহ মোবাইল বিল, যাতায়াত ভাতা (টিএ), আংশিক ভর্তুকিতে দুপুরের খাবার ও বাৎসরিক বেতন পর্যালোচনার সুবিধা দেওয়া হবে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: আইফার্মার।
Visit mchezo.life for more information.
পদের নাম: সিইএক্স এজেন্ট।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (অফিস)।
পদসংখ্যা: ১৫টি।
মাসিক বেতন: ১৫ থেকে ১৮ হাজার টাকা।
কর্মস্থল: ঢাকা (গুলশান–২)।
শিক্ষাগত যোগ্যতা: কৃষিতে ডিপ্লোমা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
বিমান বাংলাদেশে বড় নিয়োগ, পদ ২৩৪অন্যান্য যোগ্যতা
ইনবাউন্ড ও আউটবাউন্ড কল পরিচালনা, গ্রাহক সেবা প্রদান ও সিআরএম সিস্টেম ব্যবহারে দক্ষতা থাকতে হবে। প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়মাবলি মেনে কাজ করা ও প্রচারণামূলক কার্যক্রমে পারদর্শিতা আবশ্যক।
সুযোগ–সুবিধা
মোবাইল বিল, যাতায়াত ভাতা (টিএ), আংশিক ভর্তুকিতে দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, ইনডোর ও আউটডোর বিনোদনের ব্যবস্থা এবং সহযোগিতামূলক কর্মপরিবেশ।
শুধু প্রথম শ্রেণি নয়, পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির পরিকল্পনাপ্রধান দায়িত্বগুলো
কৃষকদের কল গ্রহণ (ইনবাউন্ড) ও তাঁদের কাছে কল করা (আউটবাউন্ড)। সেবাসংক্রান্ত প্রশ্নের সঠিক তথ্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। নতুন সম্ভাব্য গ্রাহকদের তথ্য যাচাই, ফলোআপ ও সেবা গ্রহণের হার বৃদ্ধির জন্য কাজ করা। সিআরএম ও ডায়লার সিস্টেমে নিয়মিত তথ্য হালনাগাদ রাখা। কল স্ক্রিপ্ট ও মানদণ্ড মেনে গ্রাহক সমস্যার সমাধান নিশ্চিত করা। প্রাপ্ত মতামত বা অভিযোগ সংশ্লিষ্ট টিমকে জানানো এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে কাজ করা।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের চাকরি, বেতন ২৯,৯৫৩ টাকা পর্যন্তআবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৬