ছবির গল্প—নারী ফুটবলে উৎসবের রং

· Prothom Alo

সবুজ মাঠজুড়ে তখন উৎসবের আবহ। আকাশে উড়ছে রঙিন বেলুন, মাঠে সারিবদ্ধ খেলোয়াড় ও অতিথিরা। জাতীয় সংগীতের সুরে শুরু হলো ‘প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট’–এর রাজশাহী অঞ্চলের খেলা। ৩০ সেপ্টেম্বর রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনের পর শুরু হয় মাঠের লড়াই। বল দখলের টানাটানি, গোলের চেষ্টা আর জয়োল্লাসে দিনভর জমে ওঠে নারী ফুটবলের এ আয়োজন।

Visit mwafrika.life for more information.

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ‘প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট’–এর আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধনী আয়োজনে মাঠে সারিবদ্ধ বিভিন্ন দলের খেলোয়াড়েরা রঙিন বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয় বল দখলের লড়াইয়ে বগুড়ার রক্সি ফুটবল একাডেমি ও জয়পুরহাটের সানরাইজ ফুটবল একাডেমির খেলোয়াড়েরা উচ্ছ্বাস-উদ্দীপনায় মাঠে চলছে ‘প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট’–এর খেলা প্রতিপক্ষের সীমানায় বল পাঠানোর চেষ্টা করছেন এক খেলোয়াড় গোলের লক্ষ্যে দেওয়া শট বল নিয়ে প্রতিপক্ষের সীমানার দিকে এগিয়ে যাচ্ছেন এক খেলোয়াড় প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে গোলের উল্লাসে খেলোয়াড়েরা ম্যাচ জয়ের পর উল্লাসে বগুড়ার রক্সি ফুটবল একাডেমির খেলোয়াড়েরা

Read full story at source