প্যারিসে এক আন্তর্জাতিক ফ্যাশন আয়োজনের মঞ্চে ভারতীয় পোশাক ও কারুশিল্পকে নতুনভাবে তুলে ধরলেন জাহ্নবী কাপুর। অফ-হোয়াইট ফাইন কটনের আধুনিক শাড়ি, অনন্য ড্রেপ ও ড্রামাটিক গয়নায় অভিনেত্রীকে দেখা গেল গ্লামারাস এক আবহে।
৩ অক্টোবর অনুষ্ঠিত হয় ‘দা বিজনেস অব ফ্যাশন ফাইভ হান্ড্রেড গালা’, যেখানে ফ্যাশন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে প্রকাশিত বার্ষিক তালিকাকে ঘিরে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।
View this post on Instagram A post shared by The Business of Fashion (@bof)
Visit newsbetting.cv for more information.
এ বছরের তালিকায় ৪৪৫ জন মনোনীত ব্যক্তির মধ্য থেকে ১০০ জন নতুন সদস্য যুক্ত হয়েছেন। ডিজাইনার, মডেল, উদ্যোক্তা ও ফ্যাশন এক্সিকিউটিভদের এই তালিকায় জায়গা করে নিয়েছেন জাহ্নবী কাপুর।এই আন্তর্জাতিক মঞ্চে জাহ্নবীর পোশাকও ছিল বিশেষভাবে নজরকাড়া। ভারতীয় ফ্যাশন ও কারুশিল্পকে সামনে রেখে অভিনেত্রীর জন্য তৈরি করা হয়েছে একটি কাস্টম লুক, যার দায়িত্বে ছিলেন পঙ্কজ এস হ্যারিটেজ। পুরো লুকটি স্টাইল করেছেন রিয়া কাপুর।
আধুনিক ড্রেপে শাড়ির নতুন গল্প
প্রথম দেখায় শাড়িটির সৌন্দর্য ধরা পড়ে এর অফ-হোয়াইট রঙে। তবে কাছ থেকে দেখলে বোঝা যায়, এই সাজে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন কতটা নিখুঁতভাবে করা হয়েছে।৪৬০ কাউন্ট ফাইন কটনে তৈরি শাড়িটির টেক্সচার খুবই হালকা। এর ড্রেপও ছিল চিরাচরিত শাড়ির থেকে আলাদা। শাড়িটি পড়া হয়েছে লো-স্লাং স্টাইলে, আর লম্বা আঁচল মেঝে ছুঁয়ে তৈরি করেছে এক ধরনের ড্রামাটিক আবহ। রিয়া কাপুরের ভাষ্য অনুযায়ী, এই ফাইন কটনের শাড়িটি আনব্লিচড।
কাঁধজুড়ে ড্রামাটিক গয়না
শাড়ির সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর একটি ছিল এর স্লিভ ও কাঁধের অলংকরণ। অফ-হোয়াইট পোশাকের সঙ্গে যুক্ত করা হয়েছে পোলকি, গারনেট, এমেরাল্ড, গোল্ড বিডস, পার্ল ও শেল। সঙ্গে ছিল সারাফা ট্যাসেল ও রেশমের ফ্রিঞ্জ। লুকে গয়নার ব্যবহার হয়েছে স্টাইল স্টেটমেন্ট হিসেবে।জাহ্নবীর এই লুকের বিশেষত্ব শুধু তার সৌন্দর্যে নয়, এর পেছনে থাকা কারুশিল্পেও। আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে দাঁড়িয়ে ভারতীয় শাড়ি, হাতে তৈরি গয়না ও ঐতিহ্যবাহী টেক্সটাইলকে সমসাময়িক পোশাকের ভাষায় তুলে ধরা হয়েছে।একদিকে ছিল শাড়ির চিরন্তন সৌন্দর্য, অন্যদিকে লো-স্লাং ড্রেপ, খোলা কাঁধ ও মেঝেছোঁয়া আঁচল এনে দিয়েছে আধুনিক গ্ল্যামারের ছোঁয়া।ফলে জাহ্নবীর এই সাজ হয়ে উঠেছে ঐতিহ্য আর গ্লোবাল ফ্যাশনের এক অনন্য সংযোগ।প্যারিসের মতো আন্তর্জাতিক ফ্যাশন শহরে দাঁড়িয়ে এই লুক যেন মনে করিয়ে দেয়, ঐতিহ্যবাহী পোশাককে নতুনভাবে উপস্থাপন করতে তার মূল সৌন্দর্য বদলে ফেলার প্রয়োজন নেই। বরং সঠিক কাট, ড্রেপ, টেক্সটাইল ও কারুশিল্পের মিশেলে সেই ঐতিহ্যই হয়ে উঠতে পারে আধুনিক ও আন্তর্জাতিক।
Read full story at source