চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি আটক
· Prothom Alo

চাঁদাবাজির অভিযোগে শাহিনুর আলম নামের এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
পুলিশ বলছে, আটক শাহিনুর রাজধানীর খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি।
Visit sportbet.reviews for more information.
আজ রোববার এসআরবি-১–এর একটি দল শাহিনুরকে আটক করে। পরে তাঁকে খিলক্ষেত থানায় সোপর্দ করে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোরহাব আল হোসেন প্রথম আলোকে বলেন, তালিকাভুক্ত চাঁদাবাজ হিসেবে শাহিনুরকে আটক করে এসআরবি। আটকের পর এসআরবি তাঁকে খিলক্ষেত থানায় হস্তান্তর করে।