স্ট্যানচার্টের খুচরা ব্যবসা কিনতে আগ্রহী ৬ ব্যাংক

· Prothom Alo

বাংলাদেশের ভোক্তা ব্যাংকিং (রিটেইল) ব্যবসা বিক্রি করে দেবে বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এই ব্যাংকের রিটেইল ব্যবসা কিনতে শুরুতে আগ্রহ দেখিয়েছিল দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক। এখন নতুন করে স্ট্যানচার্টের ব্যবসা কিনতে আগ্রহী পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক ও ডাচ্–বাংলা ব্যাংক। এর মধ্যে আগ্রহী কয়েকটি ব্যাংক ব্যবসাসংক্রান্ত তথ্য বিনিময়ের জন্য অপ্রকাশযোগ্য চুক্তিও (এনডিএ) স্বাক্ষর করেছে। বাকি ব্যাংকগুলোও এনডিএ স্বাক্ষরের জন্য আগ্রহ দেখিয়ে চিঠি দিয়েছে।

Visit newsbetting.club for more information.

Read full story at source