ঢাকায় ‘তেরে বিন’ তারকা ওয়াহাজ, সঙ্গে নুসরাত ফারিয়া

· Prothom Alo

আলোচিত সিরিয়াল ‘তেরে বিন’–এ মুরতাসিম চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার দর্শকের মাঝে আলাদা পরিচিতি রয়েছে তাঁর।

Visit bettingx.club for more information.

তাঁকে ঢাকার এক ফ্যাশন শোতে দেখা গেল। গত শনিবার সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ শীর্ষক আয়োজনে অংশ নেন ওয়াহাজ আলী।

সেই ফ্যাশন শোতে অভিনেত্রী নুসরাত ফারিয়াও ছিলেন

সেই ফ্যাশন শোতে অভিনেত্রী নুসরাত ফারিয়াও ছিলেন। শোর ফাঁকে তোলা ওয়াহাজের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন ফারিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘জামদানি পরে গর্বের সঙ্গে হেঁটেছি, ভালোবাসা দিয়ে প্রতিনিধিত্ব করেছি, আর স্মৃতি জমিয়েছি।’ দুজনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছবিতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে জামদানি মোটিফের গাঢ় বেগুনি স্ট্র্যাপলেস লেহেঙ্গা-চোলিতে। সঙ্গে ছিল টিকলি, গলার ভারী হার, ঝুমকা ও সোনালি চুড়ি। অন্যদিকে ওয়াহাজের পরনে ছিল গাঢ় নীল ফরমাল স্যুট ও একই রঙের শার্ট।

ছবিতে সাড়ে পাঁচ হাজারের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়েছে। অনেকে কমেন্টও করেছেন। নুরুল আমিন নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘এবার তাহলে ওয়াহাজের সঙ্গে একটা সিনেমা করে ফেলো।’

ফ্যাশন শোতে মিস ওয়ার্ল্ডে বাংলাদেশ সামানজার সাঈদসহ আরও অনেকে অংশ নেন।

ঘোরাঘুরির নতুন ছবি দিলেন নুসরাত ফারিয়াওয়াহাজ আলী পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ।

ওয়াহাজ আলী পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে অভিনয়ে তাঁর অভিষেক। এরপর ‘ইশক জালেবি’, ‘দিল নওয়াজ’, ‘ফিতুর’সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।

তবে তাঁকে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিত করে ‘তেরে বিন’। ২০২২ সালে প্রচার শুরু হওয়া নাটকটিতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওয়াহাজ। তাঁর বিপরীতে ছিলেন ইয়ুমনা জায়েদি। নাটকটির গল্প ও দুই অভিনয়শিল্পীর রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

Read full story at source