নেটওয়ার্কের বাইরে থাকলেও যোগাযোগ, স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু বাংলালিংকের
· Prothom Alo

স্টারলিংকের সঙ্গে অংশীদারত্বে বাণিজ্যিকভাবে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে মুঠোফোন অপারেটর বাংলালিংক।
এই সেবার মাধ্যমে জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ বা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে প্রচলিত নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হলেও যোগাযোগ রাখতে পারবেন গ্রাহকেরা।
Visit afsport.lat for more information.
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক এ তথ্য জানিয়েছে।
বাংলালিংক জানিয়েছে, জেলে, সাগরে কাজ করা মানুষ, দুর্গম ও উপকূলীয় এলাকার বাসিন্দা এবং পর্যটকদের জন্য এ সেবা বিশেষভাবে কাজে আসবে। বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) অন্তর্ভুক্ত গভীর সমুদ্র এলাকাতেও এ সেবার মাধ্যমে সংযোগ পাওয়া যাবে।
নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকাতেও স্যাটেলাইট-টু-মোবাইল সেবার মাধ্যমে প্রয়োজনীয় কিছু অ্যাপ ও লোকেশন সেবা ব্যবহারের সুবিধা থাকবে। এ সেবা ব্যবহারের জন্য বাংলালিংকের সংযোগ ও ফোর-জি সক্ষম মুঠোফোন থাকলেই হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, ‘পরিবারের কেউ যেন দূরে থাকা স্বজনের সঙ্গে কথা বলতে পারেন, একজন জেলে যেন বাড়িতে বার্তা পাঠাতে পারেন কিংবা দুর্গম এলাকায় থাকা কেউ প্রয়োজনের সময় কারও সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেটিই গুরুত্বপূর্ণ। স্যাটেলাইট-টু-মোবাইল সেবার মাধ্যমে আমরা বাংলাদেশের আরও বেশি মানুষের কাছে এবং আরও বেশি এলাকায় সংযোগ পৌঁছে দিতে চাই।’
বাংলালিংক জানিয়েছে, সেবা চালুর প্রথম মাসে যেকোনো বাংলালিংক ইন্টারনেট বা মিক্সড বান্ডল প্যাক কিনলে বাড়তি খরচ ছাড়াই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা ব্যবহার করা যাবে। দ্বিতীয় মাস থেকে নির্ধারিত কিছু মাসিক ইন্টারনেট ও মিক্সড বান্ডল প্যাকের সঙ্গেও কোনো বাড়তি খরচ ছাড়াই এ সুবিধা পাওয়া যাবে।
টাওয়ার ছাড়াই মুঠোফোনে যোগাযোগের বাণিজ্যিক অনুমোদন চায় বাংলালিংকএ ছাড়া স্যাটেলাইট নেটওয়ার্কে প্রতি মাসে বিনা মূল্যে পাঁচটি এসএমএস পাঠাতে পারবেন গ্রাহকেরা।