মেসির মতো বিদায় রোনালদোরও প্রাপ্য, বললেন লিনেকার
· Prothom Alo

দুজনেই কিংবদন্তি। কিন্তু জাতীয় দলের জার্সিতে তাঁদের ছবিটা এখন দুই রকম। লিওনেল মেসি মহাসমারোহে সবার ভালোবাসা নিয়ে গতকাল সকালে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেন। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে চলছে বিতর্ক। কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প থেকে আকস্মিকভাবে চলে যাওয়ার পর পর্তুগালের জার্সিতে রোনালদোর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায়।
Visit moryak.biz for more information.
অথচ দুই কিংবদন্তিই নিজেদের প্রতিভায় আনন্দে ভাসিয়েছেন কয়েক প্রজন্মকে। ব্যাপারটা তাই ভালো লাগছে না ইংল্যান্ডের কিংবদন্তি গ্যারি লিনেকারের। রোনালদোর ক্যারিয়ার তিক্ততার মধ্য দিয়ে শেষ হওয়াটা সাবেক ইংলিশ স্ট্রাইকারের চোখে দুঃখজনক ব্যাপার।
পর্তুগাল শিবির ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গত মঙ্গলবার এক দীর্ঘ বিবৃতি দিয়েছেন ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। গত সপ্তাহে হুট করে দল ছাড়ার জন্য কোচ জর্জ জেসুসকে প্রতিশ্রুতি ভাঙার দায়ে অভিযুক্ত করেন রোনালদো। ওদিকে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে গোল করার পাশাপাশি দুটি গোল করান মেসি। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি ৩-০ গোলে জেতে আর্জেন্টিনা।
গতকাল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান লিওনেল মেসিআন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়লগ্নে মেসি যে ভালোবাসা পেয়েছেন সেটা অবিশ্বাস্য। আর্জেন্টাইনরা যেন নিজেদের একসূত্রে গেঁথেছিলেন বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে। বিশ্বের আনাচকানাচে ছড়িয়ে–ছিটিয়ে থাকা সমর্থকেরাও ভালোবাসামাখা অভিনন্দন জানান এই কিংবদন্তিকে। লিনেকার মনে করেন, এমন বিদায় প্রাপ্য আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদোরও।
অবসরের পর মেসির সময় কাটবে কীভাবেস্টামফোর্ড ব্রিজে ‘লিডার্স উইক’ স্পোর্টস ইন্ডাস্ট্রি কনফারেন্সে সাংবাদিকদের লিনেকার বলেন, ‘বিষয়টি কিছুটা দুঃখজনক বলেই আমার মনে হয়, কারণ তিনি (রোনালদো) এতটাই দুর্দান্ত এক খেলোয়াড়। পাঁচ বা দশ বছর পর কেউ এই ঘটনার কথা মনে রাখবে না। আমরা শুধু মনে রাখব তিনি কতটা মহান ছিলেন। মেসির বিদায়টা ছিল ভীষণ সুন্দর। ক্রিস্টিয়ানোও ঠিক একই রকম বিদায় পাওয়ার যোগ্য।’
ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকারনিজেদের বর্ণিল ক্যারিয়ারের একটা বড় সময়জুড়ে ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়ের মুকুটের জন্য লড়াই করেছেন রোনালদো ও মেসি। ৪১ বছর বয়সী রোনালদোর পাঁচটি ব্যালন ডি’অর জয়ের বিপরীতে মেসি আটবার জিতেছেন এই ট্রফি।