হাবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রে হুমায়ূন আহমেদের ‘আশাবরী’

· Prothom Alo

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সামাজিক উপন্যাস ‘আশাবরী’ নিয়ে পাঠচক্রের আসর করেছে হাবিপ্রবি বন্ধুসভা। ৫ অক্টোবর বিকেলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে এই আসর বসে।

পাঠচক্রে উপন্যাসের মূল ভাবনা ধরে আলোচনায় উঠে আসে সমাজের নানা বাস্তব চিত্র, সম্পর্কের টানাপোড়েন ও মানবিক অনুভূতির গল্প। ভাবগম্ভীর আলোচনার পাশাপাশি হাসি-আনন্দের আমেজে আড্ডাটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

Visit syntagm.co.za for more information.

হাবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসর

বন্ধুরা বলেন, বই শুধু গল্পের কথা বলে না; বই মনের অনুভূতি, কল্পনা আর নতুন এক জগতে হারিয়ে যাওয়ার মাধ্যম। যান্ত্রিক ব্যস্ততার মধ্যে বইয়ের পাতা খুলে এমন সাহিত্যচর্চা ও খোলামেলা মতবিনিময় মনের খোরাক জোগায়। নিয়মিত এমন পাঠচক্র আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে বই পড়ার সংস্কৃতি আরও জোরদার হবে বলে আমরা আশাবাদী।

Read full story at source