সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ১২ অক্টোবর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
Visit syntagm.co.za for more information.
আয়াসসহ চারজনকে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার দেখানো হলো
আ ন ম আয়াস ও মারজিয়া খন্দকার রিমিতাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উসকানি এবং ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে ধর্মীয় অনুভূতি ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিরোধ সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। আদালতে জমা দেওয়া পুলিশের নথিতে এ তথ্য জানা গেছে।
বিস্তারিত পড়ুন...
প্রতিবাদের ‘ভূত’ যেভাবে মোদির সরকারকে তাড়া করছে
দিল্লির বিক্ষোভ থেকে তরুণদের আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে একটা বিষয় পরিষ্কার—ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারকে দেশের জনগণ আর এক মুহূর্তের জন্যও স্বস্তিতে থাকতে দেবে না। সরকারের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা চারদিকে শুধু প্রতিপক্ষ দেখছে; ভিন্নমতের ভূত এখন তাদের তাড়া করে ফিরছে। বিস্তারিত পড়ুন...
সচিবালয় সরিয়ে নেওয়া হবে পুরোনো বাণিজ্য মেলার মাঠে, হবে নতুন সড়ক
সচিবালয় সরিয়ে নেওয়া হবে শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠেজিয়া উদ্যানের উত্তর ও বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম দিকে, যেখানে প্রতিবছর বাণিজ্য মেলা হয়, সেখানেই ৩২ একর জমির ওপর সচিবালয় তৈরি করার কথা তখন বলা হয়েছিল। আরও বলা হয়েছিল, জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের মূল পরিকল্পনা অনুসারে এ সচিবালয় হচ্ছে। বিস্তারিত পড়ুন...
হামলার কড়া জবাব দেবে সৌদি জোট, মক্কা-মদিনা ছাড়া অন্য বিমানবন্দর ব্যবহার না করতে হুঁশিয়ারি হুতিদের
সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর হুতিদের হামলার পর ধোঁয়া উঠছে। ৮ অক্টোবর ২০২৬, রিয়াদআন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারকে সহায়তাকারী জোট শনিবারে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছে। তারা আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে এ হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। বিস্তারিত পড়ুন...
কুমিল্লায় কিশোরী হত্যায় অনেক প্রশ্নের উত্তর অজানা
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রীকে হত্যা মামলায় গ্রেপ্তার সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া। শনিবার পুলিশ সুপারের কার্যালয়ের সামনেকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তার এবং তাঁর দেখানো স্থান থেকে কিশোরীর ব্যবহৃত আইফোন উদ্ধারের কথা জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন...