মাদারীপুরে জেলা জজের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, বিকেলে একই স্থানে এনসিপির সমাবেশ
· Prothom Alo

মাদারীপুর জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে শহরের শকুনি লেকপাড় এলাকায় সরকারি ওই বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
Visit newsbetsport.bond for more information.
আজ মঙ্গলবার বিকেল চারটায় একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত শহরের স্বাধীনতা অঙ্গনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ হওয়ার কথা আছে। সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা আছে।
এনসিপির সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। এনসিপির সমাবেশ ঘিরে এই ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আবুল কালাম, মাদারীপুর সদর মডেল থানার ওসিসমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের তদন্ত অব্যাহত আছে।এনসিপির কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। তিনি বলেন, সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের তদন্ত অব্যাহত আছে।