শুরু হলো শারদীয় দুর্গোৎসব

· Prothom Alo

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ শুক্রবার। মহাষষ্ঠীর পুণ্যতিথিতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনসহ দেশের মণ্ডপে মণ্ডপে দেবীর পূজা শুরু হলো। এবার মহামায়ার আগমন ঘটেছে ঘোটকে (ঘোড়ায়) আর বিদায় নেবেন নৌকায়। কৈলাস ছেড়ে কন্যারূপে বাপের বাড়ি মর্ত্যলোকে আসা দেবী দুর্গার চরণে আজ ভক্তরা অঞ্জলি দিচ্ছেন পৃথিবীর সব আসুরিক শক্তির বিরুদ্ধে বিজয় এবং মানুষের কল্যাণ প্রতিষ্ঠার প্রার্থনায়।

Visit esporist.com for more information.

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাহারি ফুল আর ধর্মীয় নানা উপাচারে সাজিয়ে তোলা হয়েছে দেবী দুর্গার প্রতিমা। মহাষষ্ঠীর পুণ্যলগ্নে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ ধর্মীয় আচার ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু করেন পুরোহিতেরা। দুই হাত জোড় করে প্রার্থনা করছেন সনাতন ধর্মাবলম্বী ভক্তরা। দুর্গাপূজার মূল আকর্ষণ ঢাকের আওয়াজ; ঢাকেশ্বরী মন্দিরে ঢাকের চেনা বোলে উৎসবের আমেজ।দেবীর দর্শনে ও প্রার্থনায় মগ্ন হতে মহাষষ্ঠীর দিন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমবেত হয়েছেন নানা বয়সী মানুষ। চারপাশে সমবেত ভক্তদের উপস্থিতিতে ধূপ-ধুনো আর প্রদীপ জ্বেলে দেবীর আরতি ও শাস্ত্রীয় আচার সম্পন্ন করছেন পুরোহিত। দেবীর বোধন শেষে মহামায়ার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে অশুভ শক্তির বিনাশ ও নিখিল বিশ্বের কল্যাণের জন্য প্রার্থনা। দুর্গোৎসবের অন্যতম পবিত্র অনুষঙ্গ চণ্ডীপাঠ; মহাষষ্ঠী উপলক্ষে চণ্ডীপাঠে সনাতন ধর্মাবলম্বীরা। দুই হাত জোড় করে দেবীর কাছে প্রার্থনা করছেন এক নারী। পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে প্রদীপ জ্বালাচ্ছেন ভক্তরা। ঢাকেশ্বরী মন্দির এলাকায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাক, শঙ্খধ্বনি আর উলুধ্বনির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সূচনা হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের।

Read full story at source