ফানুস তৈরিতে ব্যস্ত কারিগরেরা
· Prothom Alo
বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় ও সামাজিক উৎসব ‘ওয়াগ্যোয়াই পোয়ে’ বা প্রবারণা পূর্ণিমা উৎসব। মারমা ভাষায় ওয়াগ্যোয়াই অর্থ প্রবারণা পূর্ণিমা। পোয়ে অর্থ উৎসব। এ আয়োজনে ফানুস ওড়ানো হয়। উৎসব সামনে রেখে ফানুস তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। বাঁশের সরু কাঠি, রঙিন কাগজ ও অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে রঙিন ফানুস। বান্দরবানের রাজগুরু বৌদ্ধবিহার এলাকা থেকে গতকাল শনিবার ছবিগুলো তোলা।
Visit afrikasportnews.co.za for more information.
বাঁশের কাঠি দিয়ে বানানো হয়েছে ফানুসের নিচের গোলাকার কাঠামোফানুসের গোল কাঠামোয় আঠা দিয়ে লাগানো হচ্ছে কাগজ আঠা দিয়ে রঙিন কাগজ জোড়া লাগিয়ে বানানো হচ্ছে ফানুস আঠা লাগানোর পর শুকাতে দেওয়া হয়েছে ফানুসগুলো ফানুসে ব্যবহারের জন্য তরল মোমে রাখা হয়েছে কাপড়ের সলতে ফানুসে লাগানো হচ্ছে কাপড়ের সলতে ফানুস বানানোর ব্যস্ততা বানানো শেষে ফানুসগুলো ভাজ করে রাখা হচ্ছে রঙিন একটি ফানুস পরীক্ষা করে দেখছেন কারিগর