‘অনিবার্য কারণে’ এবার বিআইডব্লিউটিসির চাকরি পরীক্ষার ফলাফল বাতিল

· Prothom Alo

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) একটি লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে। ১৭ অক্টোবর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিসি এই সিদ্ধান্তের কথা জানায়। যুব উন্নয়ন অধিদপ্তরের অনিয়মের রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় সরকারি চাকরির পরীক্ষা নিয়ে এক হযবরল পরিস্থিতি আবার সামনে এসেছে।

বিআইডব্লিউটিসির ফার্মাসিস্ট, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সহকারী ভান্ডার রক্ষকের মতো ৪৮টি পদের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় ১৭ হাজার চাকরিপ্রার্থী। ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রক্রিয়া শেষে চলতি বছরের ১৫ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং নির্ধারিত সময়ে ফলাফলও প্রকাশ করা হয়। কিন্তু সম্প্রতি জারি করা নোটিশে জানানো হয়, পূর্বের ফলাফল ‘অনিবার্য কারণবশত’ বাতিল করা হলো এবং প্রার্থীদের পুনরায় লিখিত পরীক্ষা নেওয়া হবে।

Visit somethingsdifferent.biz for more information.

লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর তা বাতিল করার কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি।

যেসব দেশে সরকারি ছুটি সবচেয়ে বেশি, শীর্ষ দশে আছে বাংলাদেশও

ফলাফল বাতিলের বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির চিফ পার্সোনেল ম্যানেজার ও পরীক্ষা কমিটির সদস্যসচিব ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে আমরা এই পরীক্ষা বাতিল করেছি।’ সুনির্দিষ্ট কোনো অনিয়মের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু না বলে আগামী রোববার যোগাযোগের পরামর্শ দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদন

সংস্থার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাদ পড়া পরীক্ষার্থীদের জন্য পুনরায় লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং এর তারিখ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে কবে নাগাদ পরীক্ষা হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়নি। বারবার এমন পরীক্ষা বাতিল ও নোটিশের কারণে চাকরির প্রস্তুতি নেওয়া হাজারো তরুণ তীব্র মানসিক ও আর্থিক চাপে পড়েছেন।

Read full story at source