একঝলক (২০ অক্টোবর ২০২৬)
· Prothom Alo
শিমখেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়াখুড়ি গ্রামে। ২০ অক্টোবরবিকেলে পশ্চিম আকাশের সূর্যের সোনালি আলো কাশফুলের ওপর পড়ে হলুদাভ রং ধারণ করেছে। কুদঘাটা, বরিশাল নগর, ২০ অক্টোবরঝালকাঠি ও পিরোজপুরের বিভিন্ন এলাকায় আমড়ার ভালো ফলন হয়। বাগান থেকে তুলে আমড়া নৌকায় করে নিয়ে আসেন চাষিরা। প্রতিদিন বিকেলে বসে জমজমাট হাট। স্থানীয় আড়তে চলে বেচাকেনা, ওজন ও বস্তাবন্দী করার কাজ। এরপর সড়কপথে এসব আমড়া পাঠানো হয় দেশের বিভিন্ন এলাকায়। বর্তমানে প্রতি মণ আমড়া ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। জিন্দাকাঠি, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ২০ অক্টোবরকালগ্রাসী যমুনা নদী। শুষ্ক মৌসুমে কোথাও শুকিয়ে চর জেগেছে, কোথাও হাঁটু বা কোমরসমান পানি জমে আছে। হেঁটেই কোমরপানি মাড়িয়ে যমুনার চরে যাচ্ছেন বয়োজ্যেষ্ঠ নারী ও পুরুষ। চালালকান্দি গ্রাম, সোনাতলা উপজেলা, বগুড়া, ২০ অক্টোবরহেমন্তের সকালে পথের পাশে মাটিতে পড়ে আছে শিউলি ফুল। সাদা পাপড়ি আর কমলা বোঁটার মেলবন্ধনে মাটির ওপর তৈরি হয়েছে মনোরম এক দৃশ্য। ঋতু বদলের এই সময়ে শিউলির সৌন্দর্য যেন প্রকৃতিতে ছড়িয়ে দেয় এক মায়াবী আবহ। কাজীটুলা, সিলেট, ২০ অক্টোবরঘুরে ঘুরে উড়ে উড়ে বটগাছের ডালে বসেছে চঞ্চল চড়ুই পাখিটি। বাগমারা, খুলনা নগর। ২০ অক্টোবরনিজের খেত থেকে পুঁইশাক তুলছেন পাহাড়ি এক নারী। গামারী বাগান এলাকা, রাঙামাটি। ২০ অক্টোবরমা ইলিশের নিরাপদ প্রজনন ও ইলিশের উৎপাদন বাড়াতে সারা দেশে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলছে। ৮ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। কিন্তু যমুনা নদীতে নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরছেন জেলেরা। কালীতলা গ্রোয়েন এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২০ অক্টোবরডোরাকাটা মৌটুসী পাখিটি ওড়াউড়ি করে ফুল থেকে রস খাচ্ছে। কুমড়া টিল রাঙামাটি। ২০ অক্টোবরহেমন্তের রোদমাখা সকালে গবাদিপশুকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছেন এই ব্যক্তি। চিলারঝার, রংপুর। ২০ অক্টোবর
Visit extract-html.com for more information.