সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ২২ অক্টোবর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সময় রাষ্ট্রাচার ‘ভঙ্গ’, রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার
ইউসুফ আলীরাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার তাঁকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। গতকাল তিনি রাজশাহী ছেড়েছেন।
Visit casino-promo.biz for more information.
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, গোপনীয় নথিতে যা উঠে এসেছে
সৌদি আরবের জাতীয় পতাকাসৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি পৃথক অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে সৌদি আরবের কারাগারে আটক ছিলেন। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কল্যাণ উইং থেকে ১৮ অক্টোবর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো একটি গোপনীয় নথিতে এ তথ্য জানানো হয়।
জ্ঞানেশ কুমারকে সরালেও বিপদ, রাখলেও বিপদ—নিজের পাতা ফাঁদে নিজেই পড়ল মোদি সরকার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিনয়াদিল্লিতে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ অবতরণের পর পুলিশের একটি দল ভেতরে ঢুকল। তাদের এগিয়ে আসতে দেখে অভিজিৎ দিপকে বললেন, ‘আমি গ্রেপ্তার হতে এসেছি। আপনাদের ভয় পাই না।’ তাঁর পোস্ট করা ইনস্টাগ্রাম ভিডিওতে দৃশ্যটি ধরা আছে।
চীন কেন বিপুল পরিমাণে সোনা কিনছে? কাহিনি কী
শুধু কেন্দ্রীয় ব্যাংকই নয়, চীনের বাজারেও সোনার চাহিদা বাড়ছেতবে শুধু কেন্দ্রীয় ব্যাংকই নয়, চীনের বাজারেও সোনার চাহিদা বাড়ছে। ২০২৬ সালের প্রথম আট মাসে দেশটি ১ হাজার টনের বেশি সোনা আমদানি করেছে। এর মূল্য ১৫ হাজার ৮৮০ কোটি ডলার। অথচ ২০২৫ সালের পুরো বছরে চীন ৮৮৬ টন সোনা আমদানি করেছিল, যার মূল্য ছিল ৯ হাজার ৬৫০ কোটি ডলার।
সাকিব-তামিমরা যে ‘রোগ’ সারিয়েছিলেন, সেটিই আবার ফিরছে বাংলাদেশ দলে
পুরোনো রোগ ফিরছে ব্যাটিংয়েজীবনটা যদি একটা ক্রিকেট ম্যাচ হতো, তাহলে টেস্ট ক্রিকেটের সঙ্গে তার মিলই বোধ হয় সবচেয়ে বেশি। পাঁচ দিনের দীর্ঘ যাত্রা। কখনো রোদ, কখনো মেঘ। কখনো ব্যাটসম্যানের রাজত্ব, কখনো বোলারের দাপট। ভালো সময় আসে, খারাপ সময়ও। কখনো মনে হয় সব শেষ। আবার সেই শেষের কিনারা থেকেই শুরু হয় নতুন গল্প।