চেনা গ্ল্যামারের বাইরে, অল-ব্ল্যাক লেদার লুকে বেবো

· Prothom Alo

লেদারের অল-ব্ল্যাক লুকে নতুন স্টাইল স্টেটমেন্ট তৈরি করলেন কারিনা কাপুর খান। তাঁর এই সাজে স্পষ্ট পাওয়ার ড্রেসিংয়ের ছাপ, সঙ্গে রয়েছে সাহসী ও আধুনিক ফ্যাশনের মেলবন্ধন।

Visit afrikasportnews.co.za for more information.

একজন সত্যিকারের ফ্যাশনিস্তা কারিনা কাপুর খান। নিজের সাজপোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে কখনোই পিছপা হন না তিনি। তাই কখনো সাবেকি সাজে, কখনো আবার সাহসী পাশ্চাত্য পোশাকে দেখা মেলে এই বলিউড তারকার।

এবার অল-ব্ল্যাক লুকে নজর কাড়লেন বেবো। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লুকের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি।

সম্প্রতি কারিনাকে দেখা গেছে লেদারের কো-অর্ড সেটে। ভি-নেকলাইনের স্ট্রাকচার্ড জ্যাকেটের সঙ্গে পরেছেন একই কাপড়ের মিডি পেনসিল স্কার্ট।

জ্যাকেটের চওড়া শোল্ডার, বডিসে করসেটের মতো প্যানেল-সেলাই আর কোমরের নিচে ঢেউখেলানো পেপলাম ফ্লেয়ার—সব মিলিয়ে পোশাকটিতে রয়েছে স্বতন্ত্র নকশার ছোঁয়া।

হাতার প্রান্তে ছোট স্লিটও রয়েছে। অন্যদিকে, স্কার্টের মাঝখানের স্লিট নকশা লুকটিতে যোগ করেছে বাড়তি আকর্ষণ।

অল-ব্ল্যাক সাজের সঙ্গে জুতা বেছে নেওয়ার ক্ষেত্রে ক্ল্যাসিক স্টাইলেই ভরসা রেখেছেন কারিনা।

পায়ে পরেছেন কালো পয়েন্টেড-টো হাই হিল পাম্পস, সঙ্গে কালো সানগ্লাস।

গয়নার আয়োজনে ছিল মিনিমাল ভাব। কানে হীরার স্টাড, আঙুলে স্টেটমেন্ট রিং। কালো পোশাকের সঙ্গে সোনালি নেইল পলিশে তৈরি হয়েছে সুন্দর বৈপরীত্য।

মেকআপে কারিনার চেনা স্মোকি আই লুক, ঠোঁটে ক্রিমি ন্যুড গ্লসি লিপস্টিক। বাদামি চুল ছেড়ে রেখেছেন স্বাভাবিক ভঙ্গিতে।

সব মিলিয়ে চেনা গ্ল্যামারের সঙ্গে নতুন এক স্টাইলের মেলবন্ধন ঘটেছে বেবোর এই সাজে। ভক্তদেরও নজর কেড়েছে তাঁর এই লেদারের অল-ব্ল্যাক লুক।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source