কুমড়া বাগানে আনন্দের দিন...
· Prothom Alo

হ্যালোইন উপলক্ষে নিজের ফেসবুক পেজে একাধিক স্থিরচিত্র পোস্ট করেছেন অভিনয়শিল্পী ও মডেল অর্চিতা স্পর্শিয়া। খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রে থাকার সময় সেখানকার একটি কুমড়াবাগানে এই ছবিগুলো তুলেছেন। চলুন, দেখে নেওয়া যাক স্পর্শিয়ার ছবিগুলো।
Visit extonnews.click for more information.
‘কুমড়া বাগানে আনন্দের দিন’—এমন ক্যাপশনে নিজের ফেসবুকে হ্যালোইন উদ্যাপন উপলক্ষে ছবি পোস্ট করেছেন। ছবিগুলোয় ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা নানা ধরনের মন্তব্যও করেছেন। কেউ লিখেছেন, ‘কি সুন্দর জায়গা আর তোমাকেও কত সুন্দর লাগছে।’ আরেকজন মজা করে লিখেছেন গানের কয়েকটি লাইন, ‘ইউ আর মাই পাম্পকিন, ইউ আর মাই পাম্পকিন, হ্যালো হানি বানি।’ অভিনেত্রীর ফেসবুক থেকে খোঁজ নিয়ে জানা গেছে, স্পর্শিয়া এ মাসের শুরুতে একটি অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ঘুরতে গিয়েছিলেন নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি কুমড়াবাগানে; সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরাও। অভিনেত্রীর ফেসবুক থেকে অনুষ্ঠান ও ঘোরাঘুরি শেষে এ মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় ফিরেছেন স্পর্শিয়া। বর্তমানে কলকাতায় আছেন। কথা প্রসঙ্গে জানালেন, মায়ের চিকিৎসার জন্য সেখানে গেছেন। ফিরবেন নভেম্বরের প্রথম সপ্তাহে। অভিনেত্রীর ফেসবুক থেকে কাজের প্রসঙ্গ উঠতেই স্পর্শিয়া বলেন, এর মধ্যে নতুন কোনো নাটক কিংবা সিনেমার কাজ হাতে নেননি তিনি। তবে কথাবার্তা চলছে। দেশে ফেরার পর এসব নিয়ে আলোচনা চূড়ান্ত করবেন। অভিনেত্রীর ফেসবুক থেকে সুস্থ হয়ে ফিরেছেন স্পর্শিয়ানিয়মিত কাজের মধ্যে ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর এক দিনের কাজ বাকি আছে। দেশে ফেরার পর এই কাজ করবেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে