শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তে চিঠি দেবে চিফ প্রসিকিউটর কার্যালয়
· Prothom Alo

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। আজ মঙ্গলবার এ চিঠি দেওয়া হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে আজ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
Visit betsport.cv for more information.
চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন। তাঁদের মোট সম্পত্তির অর্ধেক শনাক্ত করে তা বাজেয়াপ্ত করা হবে। পরে সরকার নিলাম বা অন্য কোনো আইনগত প্রক্রিয়ায় এসব সম্পত্তি বিক্রি করবে। বিক্রির অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হবে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, ট্রাইব্যুনাল যাঁদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন, তাঁদের মধ্যে যাঁদের আপিল করার সময়সীমা পেরিয়ে গেছে, তাঁদের সম্পত্তি পর্যায়ক্রমে বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই রায়ে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়। সেই আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিতে যাচ্ছে চিফ প্রসিকিউটর কার্যালয়।