যে দেশে বারান্দায় কাপড় শুকানো নিষিদ্ধ, ভুল করলেই বড় জরিমানা
· Prothom Alo

আমাদের দেশে বাড়ির সামনের খোলা বারান্দায় বা যেখানে ভালো রোদ আসে, সেখানে কাপড় শুকাতে দেওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু যদি বলা হয়, বাসার বারান্দায় কাপড় মেললেই হবে জরিমানা! শুনতে অবাক লাগলেও সত্যি, ইউরোপের একটি দেশে বারান্দায় কাপড় শুকানো একদম নিষেধ। এ ছোট্ট কাজ করলেই সেখানে বেশ বড় ধরনের বিপদে পড়তে হতে পারে।
Visit casino-promo.biz for more information.
স্পেনের মতো দেশে বারান্দায় কাপড় শুকানো নিষিদ্ধ। কিছু অঞ্চলে এখন এ কাজের জন্য ৭৫০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে, যেটা প্রায় ১ লাখ ৪ হাজার টাকা। স্থানীয় প্রশাসন এ নিয়ম এখন অনেক কঠোরভাবে মানতে শুরু করেছে। এমনকি রাস্তা থেকে দেখা যায়, এমন জায়গায় কাপড় শুকানোর কারণে অনেক বাসিন্দা ইতিমধ্যেই জরিমানার মুখে পড়েছেন।
স্পেনে বসবাসরত অনেকের কাছেই এ নিয়ম একটি বড় ধাক্কা। বিশেষ করে যাঁরা এখানকার নিয়মকানুন সম্পর্কে কিছু জানেন না, তাঁদের জন্য বিষয়টি বেশ অদ্ভুত। প্রতিদিনের খুব সাধারণ একটি কাজ এখন হঠাৎ করেই সমস্যায় ফেলে দিতে পারে। এখন সবকিছু নির্ভর করছে দুটি বিষয়ের ওপর, বাসাটা ঠিক কোথায় এবং বারান্দাটি রাস্তা থেকে কতখানি দেখা যাচ্ছে।
স্পেন ছাড়াও ইউরোপের কয়েকটি দেশে বারান্দায় কাপড় শুকানোর বিষয়ে কড়াকড়ি রয়েছে। যেমন, ফ্রান্সের বেজিয়ে ও মান্ত-লা-জোলির মতো কিছু শহরে রাস্তা থেকে দেখা যায়, এমন জায়গায় কাপড় শুকানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। নিয়ম ভাঙলে জরিমানাও হতে পারে। সুইজারল্যান্ডে দেশজুড়ে এমন কোনো আইন না থাকলেও বাড়ির মালিক বা ভবন পরিচালনা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বারান্দায় স্থায়ী কাপড় শুকানোর দড়ি লাগানো যায় না। ইতালিতেও জাতীয় পর্যায়ে এমন নিষেধাজ্ঞা নেই, তবে কিছু শহরের স্থানীয় নিয়ম ও অ্যাপার্টমেন্টের নিজস্ব বিধিতে বারান্দায় কাপড় শুকানো সীমিত বা নিষিদ্ধ থাকতে পারে। অর্থাৎ দেশভেদে তো বটেই, একই দেশের শহর কিংবা ভবনভেদেও কাপড় শুকানোর নিয়ম আলাদা হতে পারে।
সৃজনশীল হতে চাইলে এই কৌশল কাজে লাগতে পারেকেন কাপড় শুকানোর জন্য জরিমানা হতে পারে
স্পেনের অনেক শহরের ভবনগুলোর সামনের অংশ বা নকশা ঠিক রাখার নিয়ম বহু পুরোনো। এগুলো নতুন কোনো আইন নয়। তবে পার্থক্য হলো, কিছু এলাকার প্রশাসন এখন এসব নিয়ম খুব কড়াকড়িভাবে কার্যকর করছে।
বার্সেলোনার মতো শহরগুলোয় এমন নিয়ম আছে, যা রাস্তার দিকে থাকা বারান্দায় কী রাখা যাবে বা যাবে না, তা ঠিক করে দেয়। এর মধ্যে সবার চোখে পড়ে, এভাবে কাপড় শুকানোও নিষেধ রয়েছে।
এর মূল কারণ হলো শহরের সৌন্দর্য ঠিক রাখা। প্রশাসন চায়, পুরোনো ঐতিহাসিক ভবন বা পর্যটন এলাকায় ভবনগুলোর সামনের অংশ দেখতে যেন পরিপাটি ও সুন্দর লাগে। কাপড় শুকানো স্বাভাবিক কাজ হলেও, অনেক সময় এটিকে শহরের সেই সৌন্দর্য নষ্ট করার কারণ হিসেবে দেখা হয়।
তবে সমস্যা হলো, এ নিয়ম যে আগে থেকেই ছিল, তা অনেকে জানতেনই না। তাই যখন হঠাৎ করে জরিমানা করা শুরু হলো, তখন বাসিন্দারা পুরোপুরি বিপাকে পড়ে যান। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে কোনো সমস্যা ছাড়াই একইভাবে কাপড় শুকিয়ে আসছিলেন, তাঁদের জন্য বিষয়টি বেশ অপ্রত্যাশিত ছিল।
জরুরি পরিস্থিতির জন্য খাবার–পানি মজুত করার ট্রেন্ড এল কোথা থেকেস্থানীয় নিয়মের ওপর সবকিছু নির্ভরশীল
স্পেনে খোলা আকাশের নিচে বা বাইরে কাপড় শুকানোর ওপর দেশজুড়ে কোনো একক আইন বা নিষেধাজ্ঞা নেই। মূলত সবকিছু নির্ভর করে নির্দিষ্ট এলাকার স্থানীয় নিয়মকানুনের ওপর। এর মধ্যে পৌরসভার নিজস্ব নিয়ম, আঞ্চলিক প্রবিধান কিংবা নিজের অ্যাপার্টমেন্ট বা ভবনের ভেতরের নিয়মাবলিও রয়েছে।
তাই এক শহরে যা করা যায়, অন্য শহরে হয়তো তা করার অনুমতি থাকে না। কিছু এলাকায় বিষয়টি নিয়ে কেউ মাথা ঘামায় না, আবার বড় শহর বা পুরোনো ঐতিহাসিক এলাকাগুলোয় নিয়মে অনেক কড়াকড়ি থাকে এবং নিয়ম ভাঙলে শাস্তির মুখে পড়ার সম্ভাবনাও বেশি থাকে। এসব স্থানীয় নিয়ম কেবল কাপড় শুকানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এর আওতায় জানালা দিয়ে কার্পেট ঝাড়া, রাস্তা বা ফুটপাতে পানি পড়া কিংবা বারান্দা থেকে কোনো জিনিস নিচে ফেলে দেওয়ার মতো বিষয়গুলোও থাকতে পারে।
ফেসবুকে মমি বিক্রি হচ্ছে, কিনলে কী হবেজরিমানার পরিমাণ ও সতর্কতার নিয়ম
শহর ও পরিস্থিতির ওপর ভিত্তি করে জরিমানার পরিমাণ কম-বেশি হতে পারে। অনেক সময় প্রথমে বিষয়টিকে ছোট করে দেখা হলেও বারবার নিষেধ করার পরও নিয়ম অমান্য করলে জরিমানার পরিমাণ বেড়ে যেতে পারে। কিছু পৌরসভায় এ জরিমানার পরিমাণ সর্বোচ্চ ৭৫০ ইউরো পর্যন্ত হতে পারে, বিশেষ করে যেসব এলাকায় নিয়ম খুব কড়া কিংবা বারবার একই ভুল করা হয়।
তবে কর্তৃপক্ষ হঠাৎ করেই কাউকে জরিমানা করে না। সাধারণত প্রতিবেশীদের পক্ষ থেকে অভিযোগ করা হলে, স্থানীয় কর্তৃপক্ষ আগে সতর্ক করা হলে কিংবা কড়া নিয়মযুক্ত এলাকায় নিয়মিত পরিদর্শনের সময় ধরা পড়লেই কেবল জরিমানা করা হয়। তাই সবাইকে যে সব সময় জরিমানা করা হবে, এমন নয়।
বিরল পাখি ভুজঙ্গের নাম সাপের নামে কেননিয়ম কড়া হওয়ার পেছনের কারণ
স্পেনের সব জায়গায় বিষয়টিকে সমানভাবে দেখা হয় না। পর্যটকবহুল এলাকা ও পুরোনো ঐতিহাসিক শহরগুলোয় এসব নিয়ম খুব কড়াকড়িভাবে মানানো হয়, যার মূল উদ্দেশ্য হলো, শহরের সৌন্দর্য এবং সাধারণ স্থানগুলোর পরিপাটি ভাব রক্ষা করা।
এর পেছনে কিছু বাস্তব কারণও রয়েছে। বারান্দা থেকে কাপড় শুকাতে গিয়ে কোনো জিনিস যেন নিচে পড়ে পথচারীদের ক্ষতি না করে। কাপড় থেকে চুইয়ে পড়া পানি বা ডিটারজেন্ট যেন নিচের পথচারীদের গায়ে না পড়ে। পুরোনো ঐতিহাসিক ভবনগুলোর বাইরের দেয়াল বা সৌন্দর্য যেন নষ্ট না হয়।
তাই বিষয়টিকে দেখতে ছোট মনে হলেও এটি মূলত শহরের সামগ্রিক পরিবেশ ও নিরাপত্তার বড় একটি বিষয়ের সঙ্গে জড়িত।
অ্যাপার্টমেন্ট বা ভবনের নিজস্ব নিয়মাবলি
এলাকার পৌরসভা বা প্রশাসন বিষয়টি নিয়ে খুব একটা কড়াকড়ি না করলেও নিজের ভবন বা অ্যাপার্টমেন্ট সমিতির নিয়ম আলাদা হতে পারে। স্পেনের আইন অনুযায়ী, ভবনের মালিক সমিতি বারান্দা বা ভবনের বাইরে কী করা যাবে আর কী করা যাবে না, সে বিষয়ে নিজেদের কিছু নিয়ম তৈরি করতে পারে। আর এগুলোর মধ্যে কাপড় শুকানোর বিষয়টিও থাকতে পারে।
রাস্তার দিকের বারান্দায় কাপড় শুকানো নিষিদ্ধ থাকতে পারে, নির্দিষ্ট সময়ে কাপড় শুকানোর ওপর নিষেধাজ্ঞা থাকতে পারে অথবা বাসিন্দাদের ভবনের পেছনের নির্দিষ্ট জায়গায় কাপড় শুকাতে বলা হতে পারে। যদি এমন কোনো নিয়ম ভবনে থাকে এবং তা না মানা হয়, তাহলে কর্তৃপক্ষ প্রথমে কাপড় সরিয়ে নিতে বলবে এবং কথা না শুনলে আরও কঠিন পদক্ষেপ নিতে পারে।
সূত্র: ইউরো উইকলি নিউজ
১,০০০ টাকা না লিখে পণ্যের দাম ৯৯৯ টাকা লেখে কেন