সন্তান না হওয়ায় সংসার করতে চাননি স্বামী, কেঁদেও মন গলাতে পারেননি স্ত্রী

· Prothom Alo

সাত বছরের দাম্পত্য জীবন। তবে এর মধ্যে কোনো সন্তান না হওয়ার অভিযোগ তুলে সংসার ভাঙার সিদ্ধান্ত নেন স্বামী। বিচ্ছেদ ঠেকাতে স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। বারবার অনুরোধ করতে থাকেন। কিন্তু এমন আকুতিতে মন গলেনি স্বামী রনি খানের। নিজের সিদ্ধান্তে অনড় থেকে শেষ পর্যন্ত স্ত্রীকে তালাক দেন তিনি।

এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সালিসে স্বামীর কাছে সংসার না ভাঙার অনুরোধ জানান ওই গৃহবধূ।

Visit livefromquarantine.club for more information.

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় বরিশালের হিজলা উপজেলার একটি গ্রামে স্থানীয়ভাবে আয়োজিত হয় ওই সালিস।

হিজলা উপজেলার ওই নারীর সঙ্গে প্রায় সাত বছর আগে মেহেন্দীগঞ্জ উপজেলার রনি খানের সামাজিকভাবে বিয়ে হয়েছিল। বর্তমানে রনি ও তাঁর পরিবারের সদস্যরা নরসিংদীর মাধবদী উপজেলায় বসবাস করেন। রনি সেখানে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন।

রনি খান, ওই গৃহবধূর স্বামীবিয়ের পর সাত বছর ধরে তাঁরা দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসার একপর্যায়ে তিনি জানতে পারেন, তাঁর স্ত্রী কখনো মা হতে পারবেন না। এ কারণে তিনি আর স্ত্রীর সঙ্গে সংসার করতে চান না।

এ বিষয়ে রনির ভাষ্য, বিয়ের পর সাত বছর ধরে তাঁরা দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসার একপর্যায়ে তিনি জানতে পারেন, তাঁর স্ত্রী কখনো মা হতে পারবেন না। এ কারণে তিনি আর স্ত্রীর সঙ্গে সংসার করতে চান না।

সালিসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি পুলিশও উপস্থিত ছিল জানিয়ে ওই নারীর ভাই বলেন, তাঁরা রনিকে বুঝিয়ে সংসারটি টিকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু কোনো অনুরোধেই তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি।

সালিসে উপস্থিত স্থানীয় সমাজসেবক সেলিম রাঢ়ী বলেন, তাঁরা সবাই মিলে সংসারটি টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু সন্তান না হওয়ার বিষয়টি উল্লেখ করে রনি স্ত্রীকে তালাক দেন। এ সময় ১ লাখ ৮০ হাজার টাকা দেনমোহরসহ অন্যান্য বিষয় নিষ্পত্তির মাধ্যমে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

সন্তান না হওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে টানাপোড়েন চলছিল বলে জানান হিজলা থানার উপপরিদর্শক (এসআই) আলী আজগর। তিনি বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। এরপর তিনি দুই পক্ষকে নিয়ে সংসারটি টিকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

Read full story at source