ইরানের অত্যাধুনিক অস্ত্র সরবরাহ বন্ধে টাস্কফোর্স করেছে যুক্তরাষ্ট্র, আদৌ কি এটি কাজে আসবে
· Prothom Alo

ইরানের ওপর নতুন করে যুদ্ধ চাপিয়ে দেওয়ার আশঙ্কা বাড়ছে। এর মধ্যেই দেশটির সামরিক সরঞ্জাম ও অস্ত্র আমদানির পথ বন্ধ করতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধের পাশাপাশি এবার দেশটির স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহন বন্ধ করতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে মার্কিন সামরিক বাহিনী। এর নাম দেওয়া হয়েছে ‘টাস্কফোর্স আয়রন গেট’।
তবে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ মনে করছেন, ইরানের বিস্তৃত বাণিজ্যিক যোগাযোগ ও আঞ্চলিক সরবরাহ নেটওয়ার্কের কারণে দেশটির অস্ত্র সরবরাহের সব পথ বন্ধ করা প্রায় অসম্ভব। আবার কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি না থাকায় এই উদ্যোগ বাস্তবায়নেও বাধা আসতে পারে।
Visit afrikasportnews.co.za for more information.
গত শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নতুন এই টাস্কফোর্স গঠনের ঘোষণা দেয়। একই দিন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, তারা ভূগর্ভে এমন কিছু স্থাপনা তৈরির পরিকল্পনা করছে, যেখান থেকে বোমা হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হবে।
গত শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নতুন এই টাস্কফোর্স গঠনের ঘোষণা দেয়। একই দিন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, তারা ভূগর্ভে এমন কিছু স্থাপনা তৈরির পরিকল্পনা করছে, যেখান থেকে বোমা হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হবে।
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর আশপাশে নির্মাণকাজ চলার খবর এবং দেশটির ভূগর্ভস্থ স্থাপনাগুলো মার্কিন হামলায় ধ্বংস হয়নি বলে তেহরানের আগের দাবির মধ্যেই নতুন এই পরিকল্পনার কথা জানাল আইআরজিসি।
টাস্কফোর্সের লক্ষ্য কী
টাস্কফোর্স আয়রন গেটের কাজ হবে ইরানে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কোন জায়গা দিয়ে প্রবেশ করছে, কীভাবে এসব সরবরাহ বন্ধ করা যায় এবং দেশটি কীভাবে জ্বালানি পরিবহন করছে, তা শনাক্ত করা।
যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় আল–জাজিরাকে বলেন, নতুন এই টাস্কফোর্স ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পরিধি বাড়িয়ে দেশটির স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত করবে। এতে সামরিক-বেসামরিক বাহিনীর প্রায় ২০ জন সদস্য কাজ করবেন বলে জানা গেছে।
ইরানের সঙ্গে সাতটি দেশের স্থলসীমান্ত রয়েছে। দেশগুলো হলো আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, ইরাক, পাকিস্তান, তুরস্ক ও তুর্কমেনিস্তান।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় টাস্কফোর্সটির সদর দপ্তর হবে। সেন্টকম জানিয়েছে, মার্কিন সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে এটি ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্রব্যবস্থা, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য এবং অবৈধ আয়ের উৎসগুলোর প্রবাহ বন্ধে কাজ করবে।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, নতুন টাস্কফোর্স ইরানে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের সাফল্য আরও জোরদার করবে।
ইরানের সঙ্গে সাতটি দেশের স্থলসীমান্ত রয়েছে। দেশগুলো হলো আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, ইরাক, পাকিস্তান, তুরস্ক ও তুর্কমেনিস্তান।
মাইকেল মুলরয়ের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করলে ইরানের অস্ত্র সরবরাহব্যবস্থা ও অর্থনৈতিক অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
মাইকেল মুলরয় বলেন, আগের ‘অপারেশন এপিক ফিউরি’ মূলত সামরিক লক্ষ্যবস্তুতে হামলার ওপর কেন্দ্রীভূত ছিল। কিন্তু নতুন পরিকল্পনায় অর্থনৈতিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি গুরুত্ব পেতে পারে। এর উদ্দেশ্য হবে ইরানের শাসকগোষ্ঠীর যুদ্ধ চালানোর সক্ষমতা নষ্ট ও অর্থের জোগান বন্ধ করে দেওয়া।
মুলরয় আরও বলেন, নতুন টাস্কফোর্স মূলত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের কাজ করবে। সমুদ্রপথের বড় একটি অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এবার স্থলপথের সরবরাহ বন্ধ করে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করার উপায় খুঁজবে যুক্তরাষ্ট্র।
কী বলেছে ইরান
যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে না ইরানের আইআরজিসি। বাহিনীর মুখপাত্র সারদার মোহেবি এটিকে ফাঁকা বুলি বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ ধরনের উদ্যোগের মাধ্যমে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া এবং দেশটিকে ধ্বংস করার লক্ষ্য অর্জন করতে পারবে না।
মোহেবি আরও বলেন, যুক্তরাষ্ট্র এর আগে দাবি করেছিল, দুই সপ্তাহের মধ্যে ইরানের অর্থনীতি ধসে পড়বে। কিন্তু বাস্তবে তেমন কিছু ঘটেনি।
ইরানের সঙ্গে সাতটি দেশের স্থলসীমান্ত রয়েছেরাশিয়া থেকে অস্ত্র আমদানি নিয়ে উদ্বেগ কেন
সেন্টকমের ঘোষণায় রাশিয়ার সঙ্গে ইরানের অস্ত্র বাণিজ্যের কথা সরাসরি উল্লেখ করা হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সরবরাহ নেটওয়ার্কগুলোও নতুন এই উদ্যোগের লক্ষ্য হতে পারে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো এর আগে জানিয়েছে, কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়া থেকে ইরানে ড্রোনের যন্ত্রাংশ ও বিস্ফোরক পাঠানো হয়েছে। এ ছাড়া রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে ইরান উন্নত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও অভিযোগ রয়েছে।
ইরানের অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স, এবার স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরে নজরকাতার বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক ইতিহাস ও রাজনীতির অধ্যাপক মাহজুব জুয়েরি আল–জাজিরাকে বলেন, রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম আমদানির খবর যুক্তরাষ্ট্রের জন্য সত্যিকারের উদ্বেগের বিষয়। তাঁর মতে, নতুন টাস্কফোর্সের কার্যক্রমের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সংঘাত তৈরি হতে পারে।
সেন্টকমের ঘোষণায় রাশিয়ার সঙ্গে ইরানের অস্ত্র বাণিজ্যের কথা সরাসরি উল্লেখ করা হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সরবরাহ নেটওয়ার্কগুলোও নতুন এই উদ্যোগের লক্ষ্য হতে পারে।
লেবাননের বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির জননীতি বিভাগের ফেলো এবং ওয়াশিংটনের আরব সেন্টারের জ্যেষ্ঠ গবেষক রামি খুরি বলেন, ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র আসলে কী করবে, তা নিজেরাও ঠিক বুঝে উঠতে পারছে না। পরিস্থিতি সামাল দিতে তারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কিন্তু তাতে খুব বেশি সাফল্য আসেনি।
যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানের সরবরাহ বন্ধ করতে পারবে
ইরানের হাজার বছরের বাণিজ্যিক সম্পর্ক ও যোগাযোগের ইতিহাসের কথা উল্লেখ করে রামি খুরি বলেন, দেশটির সরবরাহ নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ করে দেওয়া প্রায় অসম্ভব। তিনি বলেন, ‘হাজার বছর ধরে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী, অংশীদার ও মিত্রদের সঙ্গে ইরানের বিশাল যোগাযোগব্যবস্থা গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের পক্ষে এটি পুরোপুরি বন্ধ করা প্রায় অসম্ভব।’
রামি খুরি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর অবরোধ আরোপ করতে পারে কিংবা নিষেধাজ্ঞা দিতে পারে। কিন্তু রাশিয়া, চীন ও সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশ কী করবে, তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা ওয়াশিংটনের নেই।
এই গবেষক বলেন, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এসব সম্পর্কের মাধ্যমে দেশটিতে পণ্য ও সরঞ্জাম প্রবেশের সুযোগ তৈরি হয়।
খুরি বলেন, ইরানের অস্ত্র তৈরিতে ব্যবহৃত অনেক উপকরণ অন্য দেশ থেকে কেনা হয়। এমনকি কিছু উপকরণ যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো থেকেও সংগ্রহ করা হয়। পরে এশিয়ার বিভিন্ন কোম্পানির মাধ্যমে সেগুলো ইরানে পাঠানো হয়।
এই উদ্যোগ কি যুদ্ধের গতিপথ বদলাবে
ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহযোগী এবং সন্ত্রাসবাদবিরোধী কর্মসূচির সাবেক শীর্ষ কর্মকর্তা জো কেন্ট মনে করেন, নতুন এই টাস্কফোর্স গঠনের মাধ্যমে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সেন্টকম।
গত মার্চে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেন কেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ভাইস প্রেসিডেন্ট যখন ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন, তখন সেন্টকমের এই উদ্যোগ তেহরানকে সংঘাতের পথে যেতে উসকে দিতে পারে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারসহ বেশ কয়েকজন কর্মকর্তা ট্রাম্পকে ইরানে আবার হামলা শুরু করার জন্য চাপ দিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও।
তবে কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহজুব জুয়েরির মতে, নতুন টাস্কফোর্সের উদ্যোগটি প্রতীকীও হতে পারে। কারণ, কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক উপস্থিতি নেই। তিনি বলেন, আজারবাইজান, আর্মেনিয়া কিংবা প্রতিবেশী অন্য কোনো দেশ সহযোগিতা না করলে কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের প্রবেশের সুযোগ নেই। কিন্তু রাশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় এসব দেশ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে চাইবে না।
জুয়েরির মতে, সেখানে কার্যকর অভিযান চালাতে হলে স্থলভাগে সেনা মোতায়েন করতে হবে, যা হওয়ার সম্ভাবনা কম। তিনি আরও বলেন, ইরানের অর্থনীতিতে কাস্পিয়ান সাগরের অবদান মাত্র ১১ শতাংশ। ফলে এই টাস্কফোর্সের কার্যক্রমে তেহরানের অর্থনীতিতে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না।
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের