বটগাছের একটি ডালে কত প্রাণী বাস করে
· Prothom Alo

আমাদের পাড়ার মোড়ে একটা বটগাছ আছে। তোমার এলাকাতেও হয়তো আছে। গাছের নিচে চায়ের দোকান বসে, দুপুরে রিকশাওয়ালারা ছায়ায় গামছা বিছিয়ে ঘুমিয়ে নেন। ওপরে কেউ তাকান না। তাকালে দেখতেন, ডালে ডালে তখনো কাজ চলছে।
একটা মোটা ডাল ধরো। লম্বায় ১০-১২ হাত হবে। ওই ডালে কত প্রাণী থাকে, আন্দাজ করতে পারো? পাখি আর কাঠবিড়ালি ধরে হয়তো ১০-১২টা বলবে। আসল সংখ্যা তার চেয়ে অনেক বেশি। কয়েক হাজার তো হবেই, মৌমাছির চাক থাকলে আরও বেশি।
Visit somethingsdifferent.biz for more information.
শুরু করি পাখি দিয়ে। বটের ফল দেখতে ছোট। পাকলে টকটকে লাল হয়। মানুষ ওগুলো কুড়ায় না, পায়ের নিচে পড়ে থেঁতলে যায়। কিন্তু পাখিদের কাছে এ ফল দারুণ জিনিস। ভোর হলেই বুলবুলি, শালিক, হরিয়াল আর বসন্তবাউরি এসে হাজির হয়। কোকিলও আসে। ফল খেতে খেতে ওদের মধ্যে ঠোকরাঠুকরি লেগে যায়। একটা শালিক আরেকটাকে তাড়িয়ে দেয়, তৃতীয়টা সেই ফাঁকে ফল নিয়ে পালায়।
সন্ধ্যা নামলে পাখিরা চুপ করে। তখন আসে বাদুড়। ফলখেকো বড় বাদুড় ডালে উল্টো ঝুলে ফল চিবায়। রাতে ওরা অনেক দূর উড়ে যায়, আর উড়তে উড়তে বীজ ফেলে। দূরের কোনো দেয়ালের ফাটলে বা পুকুরপাড়ে নতুন বটের চারা এভাবেই গজায়। কাঠবিড়ালি তো সারা দিন ডালের এ–মাথা থেকে ও–মাথা ছোটে। গাছটা যেন ওদের নিজেদের বাড়ি।
এবার ফলের ভেতরের কথায় আসি। জানো, বটের ফল আসলে ফল না? ওটা একটা বন্ধ থলে, ভেতরে শত শত ছোট ফুল। বাইরে থেকে একটাও দেখা যায় না। ফুল দেখাই না গেলে পরাগ পৌঁছায় কীভাবে? এই কাজ করে এক খুদে বোলতা। আকারে তিলের দানার চেয়েও ছোট।
ম্যানিফেস্টেশন কী, জেন–জি কেন ইচ্ছা দিয়েই স্বপ্নপূরণ করতে চায়স্ত্রী বোলতা ফলের মুখে একটা সরু ছিদ্র খুঁজে বের করে। ওই ছিদ্র দিয়ে ঢুকতে গিয়ে এর ডানা ছিঁড়ে যায়। ফেরার আর উপায় থাকে না। তবু সে ভেতরে ঢুকে ডিম পাড়ে, আর গায়ে মেখে আনা পরাগ ফুলে ফুলে লাগায়। তারপর ওখানেই মারা যায়।
কিছুদিন পর ডিম ফুটে বাচ্চা হয়। পুরুষ বোলতাদের ডানা থাকে না। ফলের ভেতরেই ওদের জন্ম, ওখানেই জীবন কাটে। ওরা ফলের গায়ে সুড়ঙ্গ কেটে দেয়। নতুন স্ত্রী বোলতারা গায়ে পরাগ মেখে সেই সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসে, তারপর উড়ে যায় অন্য কোনো বটগাছে। বটের ফুল ফোটাতে বোলতা লাগে, বোলতার বংশ টিকিয়ে রাখতে বট লাগে। একজন ছাড়া অন্যজনের চলে না।
খাবার আছে বলে শিকারিও আছে। পাতার আড়ালে মাকড়সা জাল পেতে বসে থাকে। টিকটিকি আর গিরগিটি ডালের গায়ে লেপটে থাকে, পোকা কাছে এলেই লাফ দেয়। লাউডগা সাপের গায়ের রং ডালের মতোই সবুজ। পাশ দিয়ে হেঁটে গেলেও তুমি টের পাবে না। ওপরের কোনো কোটরে ছোট প্যাঁচা দিন কাটায়। কাঠঠোকরা গাছের গায়ে ঠুকঠুক করে পোকা বের করে।
যে দেশে বারান্দায় কাপড় শুকানো নিষিদ্ধ, ভুল করলেই বড় জরিমানাডালের খাঁজে কখনো একটু বৃষ্টির পানি জমে। ওখানে মশার লার্ভা কিলবিল করে আর পাশেই কোনো গাছব্যাঙ চুপ করে বসে থাকে। ধুলা আর পচা পাতা জমে ডালের ভাঁজে সামান্য মাটিও তৈরি হয়। সেখানে ছোট ফার্ন গজায়, কেঁচো আর শামুক আস্তানা গাড়ে। গাছের ওপরেও যে মাটি থাকে, আমরা অনেকেই জানি না। নিচের দিকে নেমে আসা ঝুরি বেয়ে পিঁপড়া ওঠানামা করে, আর গিরগিটি ঝুরিতে ঝুলে ঘুমায়।
ছালের ভাঁজে আরও ছোট একটা জগৎ আছে। লাল পিঁপড়া সারি বেঁধে ফলের টুকরা টানে। কালো পিঁপড়ারা মরা পোকা বয়ে নিয়ে যায়। কোনো কোনো ডালে তাঁতি পিঁপড়া পাতা জুড়ে জুড়ে বাসা বানায়। শুঁয়াপোকা পাতা কুরে খায়, কিছুদিন পর প্রজাপতি হয়ে বেরিয়ে আসে। গুবরে পোকা, উইপোকা, ঝিঁঝি, আরও কত কী। ছালের নিচে এমন প্রাণীও আছে, যাদের খালি চোখে দেখাই যায় না।
উঁচু ডালে কখনো মৌচাক ঝুলে থাকে। এক চাকেই হাজার হাজার মৌমাছি। ওটা ধরলে হিসাবটা এক লাফে অনেক বেড়ে যায়।
নিউজিল্যান্ডের উপকূলে ৪৫টি পাইলট তিমি আটকে পড়ল কেনতাহলে আসলে কতজন? সত্যি বলতে, ঠিক সংখ্যা কেউ জানে না। গুনতে যাওয়াই কঠিন। বেশির ভাগ বাসিন্দা এত ছোট যে চোখে পড়ে না। কেউ কেউ আবার লুকিয়ে থাকে, তুমি কাছে গেলেই সরে যায়। তবে একটা আন্দাজ করা যায়। বড় প্রাণী, মানে পাখি আর কাঠবিড়ালি ধরলে সংখ্যা দশ-বিশের মধ্যে থাকবে। পিঁপড়া, পোকামাকড় আর মাকড়সা ধরলে কয়েক হাজার ছাড়াবে। অতি ক্ষুদ্র প্রাণী ধরলে সংখ্যাটা আরও বেশি হবে।
বিজ্ঞানীরা বট, ডুমুর, পাকুড় এই গোত্রের গাছকে বনের জন্য খুব দরকারি মনে করেন। কারণ অন্য গাছে যখন ফল থাকে না, তখনো এদের ফল পাওয়া যায়। খাবারের কষ্টের সময় অনেক পাখি আর বাদুড় এই ফলের ভরসাতেই বেঁচে থাকে।
এ জন্যই একটা পুরোনো বট কাটা পড়লে ক্ষতি শুধু একটা গাছের হয় না। পাখিরা বাসা হারায়। বাদুড়ের খাবার ফুরায়। বোলতার বংশ শেষ হয়ে যায়। রাস্তা চওড়া করার সময় আমরা অনেক সময় বট কেটে ফেলি। তখন কেউ হিসাব করি না, ওই গাছে কত প্রাণী থাকত।
তুমি নিজে একবার গুনে দেখো। এক বিকেলে কোনো বটগাছের নিচে গিয়ে বসো। সঙ্গে খাতা আর কলম রাখো। একটা ডাল বেছে নিয়ে ঘণ্টাখানেক শুধু তাকিয়ে থাকো। প্রথম ১০ মিনিট মনে হবে, কিছুই নেই। তারপর একটা পিঁপড়ার সারি চোখে পড়বে। একটু পরে পাতার ফাঁকে গিরগিটির লেজ নড়বে। দূরে কোথাও কোকিল ডাকবে।
যা দেখবে, খাতায় লিখে রাখো। নাম না জানলে ছবি এঁকে রাখো। পরে বই দেখে বা বড় কাউকে জিজ্ঞাসা করে নামটা জেনে নিয়ো। ঘণ্টাখানেক পর নিজের তালিকা দেখে তুমি নিজেই অবাক হবে।
সূত্র: প্লান্টনেট
বিরল পাখি ভুজঙ্গের নাম সাপের নামে কেন