প্রথম বর্ষপূর্তি উদযাপন করল হায়াত প্লেস ঢাকা উত্তরা

· Prothom Alo

সাফল্যের এক বছর পূর্ণ করল হায়াত প্লেস ঢাকা উত্তরা। এ উপলক্ষে সম্প্রতি হোটেলটিতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন হোটেলটির কর্পোরেট ক্লায়েন্ট, ট্রাভেল পার্টনার, বুকার, ব্যবসায়িক সহযোগী এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনা প্রতিনিধিরা। আয়োজনের মধ্য দিয়ে গত এক বছরে হোটেলটির অগ্রযাত্রা, অর্জন এবং অংশীদারদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক উদযাপন করা হয়।

Visit betsport24.es for more information.

প্রথম বর্ষপূর্তির এই আয়োজন ছিল হোটেলটির যাত্রায় যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশেরও একটি উপলক্ষ। অতিথিদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি ছিল নেটওয়ার্কিং, বিনোদন ও সুস্বাদু খাবারের আয়োজন।

যাত্রা শুরুর পর থেকেই ব্যবসায়িক ও অবকাশযাপনকারী ভ্রমণকারীদের কাছে পছন্দের ঠিকানা হয়ে ওঠার চেষ্টা করছে হায়াত প্লেস ঢাকা উত্তরা। আধুনিক অতিথিকক্ষ, সমসাময়িক ডাইনিং অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের উপযোগী স্থান এবং আন্তরিক সেবার সমন্বয়ে হোটেলটি গড়ে তুলেছে নিজস্ব পরিচিতি।

প্রথম বছরেই হোটেলটি স্বাগত জানিয়েছে অসংখ্য অতিথিকে। আয়োজন করেছে বিভিন্ন কর্পোরেট ও সামাজিক অনুষ্ঠান। এর মধ্য দিয়ে বাংলাদেশের আতিথেয়তা শিল্পে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে প্রতিষ্ঠানটি।

বর্ষপূর্তি অনুষ্ঠানে হোটেলের নেতৃত্ব দলের সদস্যরা অতিথিদের স্বাগত জানান। এ সময় হোটেল কর্তৃপক্ষ ক্লায়েন্ট, বুকার, ট্রাভেল পার্টনার, কর্পোরেট প্রতিষ্ঠান, মিডিয়া পার্টনার এবং কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাঁদের বক্তব্যে উঠে আসে, প্রথম বর্ষপূর্তি কেবল একটি অর্জনের উদযাপন নয়; বরং গত এক বছরে গড়ে ওঠা পারস্পরিক আস্থা ও সম্পর্কেরও স্বীকৃতি। অতিথি ও সহযোগীদের সমর্থনেই হোটেলটির এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে। আগামী দিনগুলোতেও তাঁদের জন্য আরও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে চান তাঁরা।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে হায়াত প্লেস ঢাকা উত্তরা জানিয়েছে, আধুনিক সুযোগ-সুবিধা, স্বাচ্ছন্দ্য ও আন্তরিক সেবার সমন্বয়ে অতিথিদের উন্নত আতিথেয়তা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ঢাকার অন্যতম আকর্ষণীয় ব্যবসায়িক ও লাইফস্টাইল গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় হোটেলটি।

ছবি: হায়াত প্লেস ঢাকা উত্তরা

Read full story at source