কী হচ্ছে মিস ইউনির্ভার্সে? পুয়ের্তো রিকো থেকে নীল পোশাকে মাহির নতুন ছবি
· Prothom Alo

গতকাল থেকে শুরু হয়েছে মিস ইউনিভার্স ২০২৬–এর আসর। এবার মিস ইউনিভার্সের ৭৫তম বার্ষিকীর আসর বসেছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয়। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ সামিরা খান মাহি। আজ সন্ধ্যায় দ্বিতীয় দিনের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—
Visit biznow.biz for more information.
আজ সন্ধ্যায় একগুচ্ছ ছবি পোস্ট করে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে দ্বিতীয় দিন! সুন্দর কিছু মুহূর্ত, নতুন বন্ধুত্ব, কঠোর পরিশ্রম আর স্মরণীয় সব অভিজ্ঞতায় কাটল আরও একটি দিন। প্রতিটি পদক্ষেপে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’ অভিনেত্রীর ফেসবুক থেকে ছবিগুলোতে মাহিকে দেখা যাচ্ছে নীল পোশাকে। অভিনেত্রীর ফেসবুক থেকে ছবিগুলো বেশ পছন্দ করেছেন মাহির ভক্ত–অনুসারীরা। ১৫ মিনিটে প্রতিক্রিয়া এসেছে এক হাজারের বেশি। অভিনেত্রীর ফেসবুক থেকে মন্তব্যের ঘরে অনেকেই মাহি ও বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে ৭৫ বছরে পা দিচ্ছে এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতা। ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে হবে চূড়ান্ত পর্ব। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সামিরা খান মাহি। অভিনেত্রীর ফেসবুক থেকে যাওয়ার আগে মাহি প্রথম আলোকে জানিয়েছিলেন, রোমাঞ্চের সঙ্গে তাঁর মধ্যে নার্ভাসনেসও কাজ করছে। কারণ, তিনি প্রস্তুতির সময় পেয়েছেন খুব কম। অভিনেত্রীর ফেসবুক থেকে উচ্ছ্বাস আর নার্ভাসনেস নিয়ে পুয়ের্তো রিকো উড়ে গেলেন মাহিমিস ইউনিভার্স মঞ্চে এর আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন শিরিন শিলা, আনিকা আলম ও তানজিয়া জামান মিথিলা। অভিনেত্রীর ফেসবুক থেকে